রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য আগামী রবিবার বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আর পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন সকাল ৭টা থেকেই ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে বলে খবর। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকেই মেট্রো চলাচল শুরু হবে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উভয় লাইনে ৩০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এরপর স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে।

বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো জানিয়েছে, ২৪ মে, রবিবার ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–কবি সুভাষ) মোট ১৬০টি পরিষেবা (৮০ আপ ও ৮০ ডাউন) চালানো হবে। যেখানে সাধারণত রবিবারে চলে ১৫২টি পরিষেবা। পরীক্ষার জন্য প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, মহানায়ক উত্তম কুমার এবং শহিদ খুদিরাম স্টেশন থেকে।

আরও পড়ুন-মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

অন্যদিকে গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ) মোট ১১৬টি পরিষেবা (৫৮ আপ ও ৫৮ ডাউন) চালানো হবে। যা অন্যান্য রবিবারে ১০৮টি পরিষেবার তুলনায় বেশি। প্রথম ট্রেন হাওড়া ময়দান থেকে সকাল ৭টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৭টা ২ মিনিটে ছাড়বে।

তবে ব্লু ও গ্রিন লাইনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে মেট্রো রেল। এছাড়া ইয়েলো লাইনে স্বাভাবিক রবিবারের পরিষেবা বজায় থাকবে। তবে ওই দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ, বিশ্বের ৫০ উষ্ণতম শহর ভারতেই রয়েছে

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর