সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাত বছরের শিশু রামিসা আক্তারের খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার বিশিষ্টরা ঘটনার নিন্দায় সরব হয়েছেন। এবার রামিসার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গর্জে উঠলেন সাকিব আল হাসান-মাশরাফি বিন মোর্তজা-মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরা। অবিলম্বে ধর্ষককে কঠোর সাজা দেওয়ার দাবি জানিয়ে তাঁরা তারেক রহমানের সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো।’

গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তার নামে সাত বছরের শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগে সকাল সাড়ে ১০টার দিকে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই অন্তর্ধান হয়ে যায় সে। রামিসার মা ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের জুতা দেখতে পেয়ে পাশের ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন। দরজা না খোলায় তাঁর সন্দেহ বাড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোন পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে খাটের নিচ থেকে রামিসার ধড় এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। ঘটনার পর শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পেশায় রিকশা মেকানিক সোহেল ঘটনার দুই মাস আগে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়াটে হিসাবে ওঠেন।

ফুলের মতো নিষ্পাপ রামিসাকে ধর্ষণের পরে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন গোটা দেশবাসী। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘“আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচারের কোনও রেকর্ড নেই। আজ এটা নিয়ে কথা হচ্ছে, বড়জোর ১৫ দিন চলবে। এরপর নতুন কোনও ঘটনা ঘটবে আর আমার মেয়ের রক্ত ঢাকা পড়ে যাবে।’

সময় যত গড়াচ্ছে ততই রামিসার নৃশংস মৃত্যু নিয়ে ক্ষোভ বাড়ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তজা লিখেছেন, ‘রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গিয়েছে, সেই হিসাব হয়তো কেউ রাখবে না।কিন্তু এই নৃশংসতার শেষ চাই। বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়। এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রতিটি শিশু বেড়ে উঠুক নির্ভয়ে, নিশ্চিন্তে, আনন্দে…।’

বাংলাদেশের আর এক প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘খবরটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছি। ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল, এমন ভয়ানক নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো পরিবারকে যেন এমন কষ্ট সইতে না হয়। শিশুদের ওপর অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনও জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।’ একদিনের দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘মিরপুরের পল্লবীতে নির্মমতার শিকার শিশু রামিসা ও এই ধরনের অন্য সব ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মাঝে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ধর্ষণ, নিপীড়ন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, সম্মান ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। রামিসার মতো আর কোনও শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সেই দায়িত্ব আমাদের সবার।’

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত