৪০০ টাকাতেই মিলত আধার এবং জন্ম শংসাপত্র, জালিয়াতির পর্দাফাঁস পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার গুরুগ্রামে একটি ভুয়ো আধার কার্ড সেন্টারে অভিযান চালাল পুলিশ।  বৃহস্পতিবার পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। হরিয়ানার ডিএলএফ ফেজ-৩ থানা এলাকার নাথুপুর গ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা এবং মুখ্যমন্ত্রীর ফ্লাইং স্কোয়াডের সঙ্গে মিলে পুলিশ জাল আধার কার্ড এবং জন্ম শংসাপত্র তৈরির একটি কেন্দ্রের পর্দাফাঁস করেছে।

তিনি বলেন, ওই ভুয়ো আধার কার্ড সেন্টারটি চালাতো কাশী রাম নামে এক ব্যক্তি। তার বাড়ি বিহারের মধুবনী জেলায়। পুলিশ জানিয়েছে  ডিএলএফ ফেজ-৩ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার অভিযানের সময়, অভিযানকারী দলটি ঘটনাস্থল থেকে ভোটার কার্ড (Voter Card), প্যান কার্ড (Pan Card), ব্যাঙ্ক পাসবুক (Bank Pass book), জাল আধার কার্ড, একটি ল্যাপটপ (Laptop), একটি প্রিন্টার এবং নগদ ১২,০০০ টাকা সহ বেশ কয়েকটি জাল নথি বাজেয়াপ্ত করেছে।

পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত নাথুপুর গ্রামে অবস্থিত প্রভাস সাইবার ক্যাফের মাধ্যমে জাল আধার কার্ড তৈরির অবৈধ ব্যবসা চালাচ্ছিল। মুখ্যমন্ত্রীর ফ্লাইং স্কোয়াডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ৪০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে নকল আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড তৈরি করত। অভিযুক্ত কাশী রামকে গ্রেফতার করা হয়েছে। সে কতগুলি আধার কার্ড এবং জন্ম শংসাপত্র (Birth Certificate)  তৈরি করেছে তা জানতে আরও তদন্ত চলছে।”

ভুয়ো আধার কার্ডের রমরমা রুখতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকারও। তারপরেও এই ধরনের সেন্টারগুলি যত্র তত্র গজিয়ে উঠেছে। সাধারণ মানুষ বিশেষত বৃদ্ধ-বৃদ্ধারা বিশ্বাস করে এই এজেন্টদের কাছে যান এবং তারপর হয়রানির শিকার হন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের