বামেদের উত্তর কন্যা অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়িতে ( Siliguri ) ধুন্ধুমার। ডিওয়াইএফআই ( DYFI ) -এর উত্তর কন্যা অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যবহার করল যথেচ্ছ পরিমাণে জলকামান, টিয়ার গ্যাস। চলল প্রবল মাত্রায় লাঠি চার্জও। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বাম কর্মী। জখম হয়েছেন পুলিশ আধিকারিকরাও।

ডিওয়াইএফআই-এর উত্তর কন্যা অভিযান ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে সে সম্পর্কে ধারণা আগেই ছিল। তবে পরিস্থিতি যে এতখানি খারাপ হবে তা আন্দাজ করা যায়নি। বেকারি বিরোধী দিবসে স্থায়ী কাজ দাও, লুঠতরাজ, দুর্নীতিরাজ, দুষ্কৃতীরাজ, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে উত্তরের সাত জেলাকে এক করে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছিল বামেদের যুব সংগঠন। নেতৃত্বে ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) সহ অন্যান্য পরিচিত বাম মুখ। সেই কর্মসূচি ঘিরেই একপ্রকার রণক্ষেত্রর চেহারা নিল শিলিগুড়ি।

অভিযানে যোগ দিতে দূর দূরান্ত থেকে এসেছিলেন বাম কর্মীরা। ফলে সকাল থেকেই শিলিগুড়িতে জমায়েত বাড়ছিল ডিওয়াইএফআই কর্মীদের। প্রস্তুত ছিল পুলিশও। মিছিল শিলিগুড়ির তিনবাতি মোড়ে আসতেই আটকে দেয় পুলিশ। তারপরেই প্রথমে বচসা, তারপর হাতাহাতি শুরু হয়। বাম কর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হতে গেলে পুলিশের পক্ষ থেকে বাধা আসে। ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।

পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে জল কামানের ব্যবহার করা হয়। ছোড়া হয় টিয়ার গ্যাস (Tear gas )। যথেচ্ছভাবে লাঠিচার্জেরও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সব মিলিয়ে শুক্রবার সংঘর্ষের এক মারাত্মক ছবি দেখল শিলিগুড়ি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা