ভূমিকম্প বিধ্বস্ত থাইল্যান্ডের রাস্তায় স্ট্রেচারে শুয়েই সন্তানের জন্ম দিলেন তরুণী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড। তাঁর মধ্যেই সন্তানের জন্ম দিলেন এক নারী। থাইল্যান্ডের পুলিশ জেনারেল হাসপাতালের বাইরে স্ট্রেচারের মধ্যে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। হাসপাতালের মুখপাত্র সিরিকুল শ্রীসাঙ্গা নিশ্চিত করেছেন যে, মা ও শিশু উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সবরকমভাবে সহযোগিতা করেছে। মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।

এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে এক মহিলা স্ট্রেচারে শুয়ে আছেন, প্রসবের সময় তাঁকে ঘিরে রয়েছেন হাসপাতালের সকল কর্মীরা।

থাই এনকোয়ারারের মতে, হাসপাতালে কোনও নির্দিষ্ট ভূমিকম্প প্রতিক্রিয়া পরিকল্পনা ছিল না। পরিবর্তে, কর্মীরা রোগীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে অগ্নি নির্বাপণ প্রোটোকলকেই অনুসরণ করেছিলেন। রোগীদের তিনটি নিরাপদ অঞ্চলে স্থানান্তরিত করা হয়েছিল। সিভিল ইঞ্জিনিয়াররা চেষ্টা করছিলেন হাসপাতাল বিল্ডিংয়ের কাঠামোগত অখণ্ডতা রক্ষা করতে।

জরুরি অবস্থার সময় দক্ষ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য রোগীদের লাল, হলুদ এবং সবুজ জোনে ভাগ করা হয়েছিল। বিশৃঙ্খল পরিস্থিতি সত্ত্বেও, জরুরি পরিষেবা কিন্তু প্রতিটি রোগী পেয়েছেন। শুক্রবার, স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে মায়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাগাইয়ের কাছে।

 

থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এর ফলে একাদ্ঘিক ভবন ভেঙে পড়ে, সুইমিং পুল উপচে পড়ে, আতঙ্কিত মানুষ রাস্তায় ছুটতে থাকে। বার্মিজ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মতে, মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। একটি মার্কিন সংস্থা সতর্ক করেছে যে এই সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক