মুম্বইয়ে ফ্ল্যাট বেচে কোটি কোটি লাভ, অর্থাভাবে ভুগছে নাকি শাহরুখ পরিবার?

মুম্বইয়ের দাদর পশ্চিম এলাকায় কেনা তাঁদের বিলাসবহুল আবাসিক সম্পত্তি বিক্রি করেছেন গৌরী। প্রায় ১১.৬১ কোটি টাকায় তিনি সম্পত্তিটি বিক্রি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের সম্পত্তির অভাব নাই। এখন আবার নয়া ট্রেন্ডিং হয়েছে কম পয়সায় বিলাসবহুল ফ্ল্যাট বেচে মোটা টাকা লাভ করছেন তারকারা। বুঝিয়ে দিচ্ছেন, শুধু অভিনয় নয়, ব্যবসাতেও তাঁরা সেরা। মাস কয়েক আগেই মুম্বইয়ে একাধিক আবাসন বেচে কোটি কোটি টাকা লাভ করছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা। লাখ টাকায় কেনা ফ্ল্যাট কোটি টাকায় বেচে পাক্কা ব্যবসায়ীর পরিচয় দিয়েছেন তাঁরা। এবার সেই তালিকায় যোগ দিলেন শাহরুখ খান পত্নী গৌরী খান। স্বামী ভুবনজয়ী নক্ষত্র হলেও অভিনয়ের উপর তাঁর কোনও আগ্রহ নেই বললেই চলে। পেশায় গৌরী একজন ইন্টেরিওর ডিজাইনার। মাঝে মধ্যে বৌয়ের মডেল হন শাহরুখ নিজেও।

এছাড়াও তিনি একজন প্রযোজকও। তাঁদের প্রযোজনা সংস্থার নাম রেডি চিলিজ। এতকিছু সত্ত্বেও আর্থিক কষ্টে ভুগছেন নাকি গৌরী খান? কেননা, সম্প্রতি মুম্বইয়ের দাদর পশ্চিম এলাকায় কেনা তাঁদের বিলাসবহুল আবাসিক সম্পত্তি বিক্রি করেছেন গৌরী। প্রায় ১১.৬১ কোটি টাকায় তিনি সম্পত্তিটি বিক্রি করেছেন। সবথেকে আশ্চর্যজনক বিষয় হল, ২০২২ সালের অগস্টে মাত্র ৮.৫ কোটি টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন গৌরী খান। আর ৩ বছর পর ফ্ল্যাটটি বেচে ৩ কোটি টাকা লাভ করলেন গৌরী খান। তবে কী অর্থাভাবে ভুগছেন তিনি? না একেবারেই নয়, বরং দারুণ লাভের জন্যেই এমন ফন্দি এটেছিলেন তিনি। একটি প্রতিবেদন অনুযায়ী, গৌরীর সম্পত্তির লেনদেনটি ২০২৫ সালের মার্চ মাসে নিবন্ধিত হয়েছিল। তিনি যে অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন তা কোহিনূর আলটিসিমো ভবনে অবস্থিত। অ্যাপার্টমেন্টটি ১৮৪.৪২ বর্গমিটার (১,৯৮৫ বর্গফুট) বিল্ট-আপ এলাকা এবং ১৬৭.৫৫ বর্গমিটার (১,৮০৩.৯৪ বর্গফুট) কার্পেট এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে দুটি পার্কিং স্পেসও রয়েছে। জানা গিয়েছে, ২০২২ সালে কেনা ফ্ল্যাটটি বেচে ৩৭ শতাংশ লাভ করেছেন গৌরী খান।

এদিকে শাহরুখ এবং তার পরিবারের সদস্যরা তাদের সমুদ্রমুখী বাসস্থান, মন্নত বদল করেছেন। তাঁরা পালি হিলের বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হয়েছেন। কেননা মন্নতের সংস্কারের কাজ চলছে। এই সংস্কারের কাছ প্রায় দুই বছর ধরে চলবে। সংস্কারকৃত বাসভবনে আরও দুটি তলা যোগ করা হবে। এই বাড়ি সম্প্রসারণের জন্য ২০২৪ সালের নভেম্বরে গৌরী মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন চেয়েছিলেন। তবে এ কথা শুনে ভক্তরা হতাশ, মন্নতের সংস্কারের পরে তারা শাহরুখকে আর দেখতে পারবেন কিনা, তা অনিশ্চিত।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের