বিএসএফ জওয়ানদের গুলিতে নিকেশ পাক অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের সময় এক পাক অনুপ্রবেশকারীকে গুলিতে নিকেশ করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর জওয়ানরা। শনিবার এই তথ্য দিয়েছেন বিএসএফ-এর মুখপাত্র।

বিএসএফ মারফত জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। জম্মু আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ছিলেন বিএসএফ জওয়ানরা। তাঁদের সজাগ দৃষ্টির সামনে যেখানে মাছি গলতে পারে না সেখানে এ তো আস্ত মানুষ। স্বভাবতই অনুপ্রবেশকারীকে দেখতে পেয়ে যান জওয়ানরা। বারবার তাঁরা সতর্ক করেন অনুপ্রবেশকারীকে। সুযোগ দেওয়া হয় আত্মসমর্পণের। কিন্তু অনুপ্রবেশকারী তাতে বিশেষ কর্ণপাত না করে ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে গুলি চালায় বিএসএফ। তাতেই মৃত্যু হয়েছে ওই অনুপ্রবেশকারীর।

কী উদ্দেশ্য নিয়ে ওই অনুপ্রবেশকারীর ভারতে প্রবেশের চেষ্টা করেছিল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। অনুপ্রবেশকারীর পরিচয় জানারও চেষ্টা চালানো হচ্ছে। সে কোনও সন্ত্রাসবাদী সংস্থার সঙ্গে যুক্ত কিনা তাও জানার চেষ্টা চলছে। বিএসএফ জানিয়েছে, এই ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হবে।

এই সপ্তাহের মঙ্গলবারও পাক সেনার বিরুদ্ধে সীমান্ত বরাবর গুলি চালানোর অভিযোগ ওঠে। পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় সেনার জওয়ানরা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কৃষ্ণাঘাটিতে ভারতীয় সেনার সামনে পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা। সেই ঘটনায় পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছিল বলেও জানা গিয়েছে সেনা সূত্রে।

ভারত-পাকিস্তানের সম্পর্ক কোনওদিনই মধুর নয়। স্বাধীনতা উত্তরকালে বরাবর ভারতকে নিজের প্রতিবেশী না ভেবে শত্রুই ভেবে এসেছে পাকিস্তান। তাই বারবার এদেশের উপর হামলা চালিয়েছে তাঁরা। তেমনই ভারতীয় সেনা জওয়ানদের হাতে পরাস্তও হতে হয়েছে পাকিস্তানি সেনা এবং সন্ত্রাসীদের। তারপরেও কাশ্মীর নিয়ে ভারত-পাক দ্বন্দ্ব লেগেই রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটি ভারতবাসীই চান কাশ্মীর সমস্যার সমাধান হোক। নিশ্চিত মননে ভূস্বর্গের রূপদর্শন করার সাধ কার না থাকে!

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক