সংখ্যালঘুদের ত্রাতা ‘দিদি’, জানিয়ে দিলেন তিনিই হবেন সম্পত্তির রক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল রাজ্যের বিভিন্ন প্রান্ত। তার মধ্যেই  বুধবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ওয়াকফ নিয়ে বাংলার সংখ্যালঘুদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন তিনি সকলের দিদি, মুসলিমদেরও। তাই তিনি অবশ্যই সংখ্যালঘুদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন।

গত বুধবার মধ্যরাত্রে লোকসভা পাস হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। বৃহস্পতিবার রাজ্যসভাও এই আইনকে পাসের সার্টিফিকেট দিয়েছে। তারপর থেকেই শুরু হয়েছিল রাজ্য জুড়ে প্রতিবাদ। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পার্ক সার্কাস সেভেন পয়েন্ট দখল নিয়ে প্রতিবাদ করেছিল একাধিক মুসলিম সংগঠন। ধীরে ধীরে রাজ্যের আনাচে কানাচেই ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে সবটাই।

বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী। সেই উপলক্ষে জৈন সম্প্রদায়ের উদ্যোগে বুধবার উদ্‌যাপিত হচ্ছে ‘নবকার মহামন্ত্র দিবস’। তারই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। জিও, জিনে দো (বাঁচুন, বাঁচতে দিন)।’’

তাঁর আরও সংযোজন, ‘‘আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।’’

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠে শোনা গিয়েছিল, ‘‘তোষণের রাজনীতি নতুন নয়। স্বাধীনতার সময়ই এই তোষণের বীজ বপন করা হয়েছিল। দ্বি-জাতি তত্ত্ব সাধারণ মুসলিমদের সিদ্ধান্ত ছিল না। তোষণের রাজনীতির মাধ্যমেই কংগ্রেস ক্ষমতা পেয়েছে। কিছু মৌলবাদী নেতা সম্পদ পেয়েছেন। কিন্তু প্রশ্ন হল, সাধারণ মুসলিমরা কী পেয়েছেন? গরিব মুসলিমরা কী পেলেন?’’

বুধবার কৌশলে মোদির পথেই যেন হাঁটলেন মমতা। বললেন, “বিভাজন তো আমরা করিনি। সেই স্বাধীনতার সময়ে হয়েছে। কেউ কেউ আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে। তাতে পা দেবেন না।“

বারবার সংখ্যালঘু তোষণকারী হিসাবে দুর্নাম শুনতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপি বারবার অভিযোগ করেছে শুধুমাত্র ভোটব্যাঙ্ক ভরানোর জন্যই সংখ্যালঘু তোষণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে সেসব নিন্দেমন্দ ফুঁৎকারে ওড়ান মমতা। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন। ২০২৬ এ ওয়াকফকে সামনে রেখেই যে তৃণমূল নিজ স্বার্থসিদ্ধি করতে চাইবে, সেকথা বলা বাহুল্য।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার