Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঘরে আলমারি এই দিকে রাখলে হবে টাকার বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের আলমারির দিকনির্দেশনা সম্পর্কে অনেক নিয়ম দেওয়া হয়েছে। এই নিয়ম অনুসরণ করলে একজন ব্যক্তির জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যদি কোনও ব্যক্তি তাঁর বাড়ির আলমারি  ভুল দিকে রাখেন, তাহলে গৃহে বসবাসকারী ব্যক্তিদের দুঃখ এবং নেতিবাচকতার মুখোমুখি হতে হতে পারে। জীবনে নানা ধরণের সংকটের মেঘ ঘনিয়ে আসতে পারে।

আলমারি সবসময় ঘরের দিক অনুসারে তৈরি করা উচিত কারণ এটি ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। আলমারিতে পোশাক আশাক রাখার পাশাপাশি অনেক নথিপত্র, টাকা-পয়সা, গয়না রাখা হয়।  তাই আলমারি যদি শুভ স্থানে রাখা না হয়য় তবে আলমারি খালি হতেও সময় লাগবে না।

ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে আলমারি রাখা উচিত এবং এর দরজা উত্তর দিকে খোলা উচিত। এই দিকগুলি আলমারির ক্ষেত্রে সাধারণত শুভ দিক হিসাবে বিবেচিত হয়। বাস্তু অনুসারে, আলমারিতে আয়না থাকা উচিত নয়। এটি অশুভ বলে বিবেচিত হয় এবং  ব্যক্তির আয়ও হ্রাস হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভুল করেও কেউ আলমারি উত্তর-পূর্ব দিকে রাখবেন না, কারণ এতে পরিবারে দুঃখের পাহাড় নেমে আসে। অর্থের অভাব দেখা দিতে পারে। আলমারি কখনওই দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত নয়।

শোবার ঘরে আলমারি রাখলে এমন জায়গায় রাখা উচিত যেখানে দেওয়ালের সংস্পর্শ থাকবে না। আলমারি সবসময় পরিষ্কার জায়গায় রাখা উচিত। যদি কেউ আলমারিতে একটি সিন্দুক রাখতে চান, তাহলে তা কখনই খালি রাখা উচিত নয়।  অবশ্যই তাতে কিছু টাকা বা গয়না রাখা উচিত। বাস্তু অনুসারে, লোহা বা কাঠের তৈরি আলমারিই সবচেয়ে ভাল বলে মনে করা হয়। লোহা বা কাঠ সহজে নষ্ট হয় না।

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

প্রথম বিবাহবার্ষিকীতেই নৃশংসতা! যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

প্রয়াত চন্দ্রনাথের বাড়িতে যাবেন শুভেন্দু

১ কোটি টাকার হেরোইনসহ ৪ জন গ্রেফতার,মাদক চক্রে চাঞ্চল্য হাজিপুরে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জারি কমলা সতর্কতা

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের

তৃণমূল-বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসি’র, আহত একাধিক পুলিশকর্মী