‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাতৃদিবসের প্রাক্কালে আবেগে ভাসলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাজীব খন্ডেলওয়াল। দীর্ঘ অভিনয়জীবনে ‘কহী তো হোগা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা সম্প্রতি নিজের প্রয়াত মায়ের ক্যানসার-লড়াই নিয়ে গভীর ব্যক্তিগত অনুশোচনার কথা প্রকাশ করেন।

একটি টক শোতে উপস্থিত হয়ে রাজীব জানান, শুরুতে মায়ের শরীরে দেখা দেওয়া উপসর্গগুলোকে তিনি যথেষ্ট গুরুত্ব দেননি। পরে পরিস্থিতি জটিল হলে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বলে তিনি জানান। এই ভুল সিদ্ধান্তের জন্য আজও তিনি নিজেকে দায়ী মনে করেন। রাজীব বলেন, “মায়ের মৃত্যুর জন্য আমি নিজেকে অনেকটাই দোষী মনে করি। তখন যদি লক্ষণগুলোকে গুরুত্ব দিতাম, হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত।” তিনি আরও জানান, এই অনুশোচনা তিনি আজীবন বহন করবেন।

আরও পড়ুন: প্রয়াত চন্দ্রনাথের বাড়িতে যাবেন শুভেন্দু

সেই সঙ্গে দর্শকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য-সচেতনতামূলক বার্তাও দেন অভিনেতা। তাঁর মতে, দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, খিদে কমে যাওয়া, পেটে ফাঁপা বা গ্যাসের মতো সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। এই আবেগঘন স্বীকারোক্তি ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে এবং মাতৃদিবসের প্রাক্কালে এটি অনেককে স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হওয়ার বার্তা দিচ্ছে।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই