চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন তাঁর নিহত আপ্ত–সহায়ক চন্দ্রনাথ রথের বাড়ি। পূর্ব মেদিনীপুরের বাড়িতে যাচ্ছেন তিনি। তবে এই খুনের ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও ধরা পড়েনি আততায়ীরা। এই নিয়ে গ্রামবাংলার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আততায়ীদের চম্পট দেওয়ার রুটের সিসিটিভি ফুটেজ সংগ্রহই তদন্তকারীদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওই ফুটেজ জোগাড় করতে রীতিমতো কালঘাম ছুটছে পুলিশের। কারণ, দোহারিয়া–মাঠপাড়া সংলগ্ন যে রাস্তা দিয়ে আততায়ীরা পালিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রুটের একাধিক সিসি ক্যামেরাই বিকল।

এদিকে এই ঘটনা নিয়ে চর্চা এখনও থামেনি। তার মধ্যে তদন্তকারীদের অনুমান, হামলার পর পেয়ারাবাগান দিকের গলি রাস্তা ব্যবহার করে মোটরবাইকে করে দ্রুত এলাকা ছাড়ে আততায়ীরা। ওই সম্ভাব্য রুটের ফুটেজ সংগ্রহ করেই তদন্ত এগনোর কথা। কিন্তু দেখা যাচ্ছে, বহু জায়গার ক্যামেরা হয় বন্ধ, নয়তো অকেজো। কোথাও ক্যামেরার মুখ ঘুরে রয়েছে অন্য প্রান্তে। কোথাও আবার ছবির মান এতটাই খারাপ যে, দ্রুতগতির কোনও মোটরবাইক বা গাড়ির নম্বর বোঝা মুশকিল। তাই আততায়ীরা কোন রাস্তা ধরে পালাল, কোথাও থামল কিনা, মাঝপথে অন্য কারও সাহায্য পেয়েছিল কিনা—সেসব প্রশ্নের উত্তর এখনও অধরা।

অন্যদিকে একটি সূত্র ধরে পুলিশ আততায়ীর খোঁজ পেয়েছে। টোল প্লাজার সূত্র ধরেই এই খোঁজ পেয়েছে পুলিশ বলে জানা যাচ্ছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এই সূত্র ধরেই আততায়ীদের নাগাল পাওয়া সম্ভব হবে বলে পুলিশ মনে করছে। নজরদারির এই দুর্বলতা সম্পর্কে আগাম ধারণা ছিল আততায়ীদের বলেও মনে করা হচ্ছে। যদিও পুলিশের দাবি তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিশেষ তদন্তকারী দল গঠন করে এলাকার নানা রুটের ফুটেজ, মোবাইল টাওয়ার লোকেশন এবং স্থানীয় সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে পালানোর সম্ভাব্য রুটে যদি সব সিসি ক্যামেরা সচল থাকত, তাহলে এতদিনে তদন্ত অনেকটাই এগিয়ে যেত।

এছাড়া হামলার ঘটনার সময় রাত হয়ে যাওয়ায় অধিকাংশ দোকান বন্ধ ছিল। অন্ধকার নামার অপেক্ষাতেই ছিল আততায়ীরা। যাতে দ্রুতগতিতে মোটরবাইকে পালানোর সময় নম্বর প্লেট বা মুখ স্পষ্টভাবে ক্যামেরায় ধরা না পড়ে। রহস্য তৈরি করেছে একটি লাল রংয়ের গাড়ি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিরাটি মোড় থেকে যশোর রোড ধরে চন্দ্রনাথ রথের স্করপিওর ঠিক পিছনে যাচ্ছিল গাড়িটি। দোহারিয়া এলাকায় ঢোকার পরও সেটিকে দেখা যায়। গাড়িটি শুরু থেকেই চন্দ্রনাথ রথের গাড়িকে অনুসরণ করছিল। ওই ‘লাল গাড়ি’র খোঁজেই এখন জোর তল্লাশি চালানো হচ্ছে। সময় যত এগোচ্ছে, ততই ঘনীভূত হচ্ছে চন্দ্রনাথ রথ খুনের রহস্য বলে তদন্তকারীদের সূত্রে খবর।

সুরুচির সঙ্ঘ থেকে আউট ‘বিশ্বাস’ ব্রাদার্স’, নতুন কমিটিতে অরূপ-স্বরূপের জায়গায় এলেন কারা?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ