‘কোনও গুন্ডামি বরদাস্ত নয়’, অশান্তিবাজদের কড়া বার্তা রাজীব কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। ফলে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের জঙ্গিপুর, সূতী সহ একাধিক জায়গায় জায়গায় জমায়েত, লাঠিবাজি, পুলিশের গারি পোড়ানোর মতো ঘটনা ঘটছিলই। শনিবার আন্দোলনকারীরা যেন সব কিছু অতিক্রম করে ফেলেছে।

ওয়াকফ আইন নিয়ে কার্যত আগুন জ্বলছে মুর্শিদাবাদে। শুক্রবার সংখ্যালঘুদের মিছিল থেকের পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশও। পরে বোমাবাজি করারও অভিযোগ ওঠে। সংখ্যালঘুরা জানায় পুলিশ বিনা প্ররোচনায় কাঁদানে গ্যাস ছুঁড়েছে, লাঠিচার্জ করেছে, এমনকি স্ট্যান গ্রেনেডও ফাটিয়েছে।

শনিবার নতুন করে উত্তপ্ত হয়েছে সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভা। ২১ নম্বর ওয়ার্ডে ফের গুলি চলে। ওয়াকফ-অশান্তির মাঝে পড়ে গুলিবিদ্ধ হন এক যুবক ও এক কিশোর। ২ জনকেই আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের অস্ত্রোপচার চলছে। গতকালের সুতির ঘটনা ধরলে মুর্শিদাবাদে ২৪ ঘণ্টায় ওয়াকফ-অশান্তিতে গুলিবিদ্ধ হলেন ৩ জন।

রাজ্য যখন অগ্নিগর্ভ তখন বাধ্য হয়ে মুখ খুললেন রাজ্য ডিজি রাজীব কুমার। সাংবাদিক সম্মেলন করে তিনি জানান পুলিশ যা করার তা করবে। শুধু জনসাধারণকে সহযোগিতা করতে হবে।

সাংবাদিককদের মুখোমুখি হয়ে রাজীব কুমার বলেন, “কেউ কোনও গুজব ছড়াবেন না। মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। পুলিশ যা করার করবে।” তাঁর আরও সংযোজন, “কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশ অশান্তি থামাতে সঠিক পদক্ষেপ নেবে। অশান্তি থামাতে আমরা কঠোরতম ব্যবস্থা নেব। মুর্শিদাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামশেরগঞ্জে ইতিমধ্যেই ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।”

বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে স্বভাবতই পুলিশের কর্মক্ষমতা এব্বং দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এদিন  সাংবাদিক সম্মেলন থেকে রাজীব কুমার কার্যত পুলিশ বিভাগের বক্তব্য স্পষ্ট করলেন। ডিজি বলেন, “বাস্তব বুঝতে হবে। কোনও হিংসা বরদাস্ত করা হবে না। আমরা মানুষের সহযোগিতা চাই। যা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। আমরা ট্রিগার হ্যাপি পুলিশ নই।”

শুক্রবার সুতির সাজুর মোরের এনএইচ ১২ সচল থাকলেও পার্শবর্তী এলাকার দোকানপাঠ বন্ধ রাখা হয়েছে। সামসেরগঞ্জেও থমথমে হয়ে রয়েছে পরিস্থিতি। টহল দিচ্ছে বিএসএফ।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের