বন্ধ রেস্টুরেন্টে উদ্ধার মালিকের ঝুলন্ত দেহ

জানা গিয়েছে, বালুরঘাট শহরের হাসপাতাল সংলগ্ন স্টেডিয়াম এলাকায় গোল্ডেন পার্ক নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন সন্দীপ কর্মকার

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: বন্ধ রেস্টুরেন্টের ভেতর থেকে উদ্ধার মালিকের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। ৪৩ বছর বয়সি মৃত ওই যুবকের নাম সন্দীপ কর্মকার। তদন্তে নেমে ময়না তদন্তের জন্য দেহটি আটক করে বালুরঘাট থানার পুলিশ। এদিকে একটি স্বনামধন্য রেস্টুরেন্টের মালিকের ঝুলন্ত দেহ দোকানের ভেতর থেকে উদ্ধারের ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বালুরঘাট শহরের হাসপাতাল সংলগ্ন স্টেডিয়াম এলাকায় গোল্ডেন পার্ক নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন সন্দীপ কর্মকার।

তার একজন শুভানুধ্যায়ী তথা তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সুভাষ চাকি জানিয়েছেন, ‘গতকাল রাতে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর বাড়িতে না ফিরে সে দোকানেই শুয়ে ছিলেন। কিন্তু অধিক রাত অবধি সে বাড়িতে না ফেরায় তার বাড়ির লোকজন তাকে খুঁজতে রেস্টুরেন্টে আসেন। রেস্টুরেন্ট অন্যদিন শার্টারের বাইরে তালা দেওয়া থাকলেও গতকাল ভেতর থেকে শার্টার বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। তারা নাম ধরে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনও উত্তর না পেয়ে তারা রেস্টুরেন্ট ডুবলিকেট চাবি নিয়ে এসে শার্টার খুলে রেস্টুরেন্টের ঘরের ভেতর থেকে ওই মালিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপরেই তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই রেস্টুরেন্ট মালিককে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর কারণ কী? তা জানতে শনিবার বালুরঘাট পুলিশ মর্গে মৃতের ময়নাতদন্ত হয়েছে। তবে যদি ওই রেস্টুরেন্টের মালিক নিজে আত্মঘাতি হয়ে থাকেন, কিন্তু কি কারণে ওই ব্যক্তি নিজে আত্মঘাতী হয়েছেন তা বলতে পারেনি তার পরিবারের লোকজন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট