মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় কংগ্রেস সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে বুধবার নেতাজী ইন্ডোরে। চারদিক মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদড়ে। নেতাজি ইনডোর স্টেডিয়াম চত্বরে মোতায়েন প্রচুর সংখ্যক পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসে পৌঁছেছেন ইমাম-মোয়াজ্জেমরা।  ইন্ডোর থেকে মমতা স্পষ্ট জানিয়েছেন যে এলাকাগুলিতে অশান্তি হয়েছে সেগুলি মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, কংগ্রেসের জেতা আসন। তাঁর প্রশ্ন, কেন নিজেদের আসনে হওয়া অশান্তির দায়িত্ব নিচ্ছেন না কংগ্রেস?

এদিন ইন্ডোর থেকে কংগ্রেসের পাশাপাশি মুখ্যমন্ত্রীর শানিত মন্তব্যে আক্রান্ত হয়েছে বিজেপিও। তিনি জানিয়েছেন BJP-র পক্ষ থেকে ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা চলছে। তাঁর কথায়, ‘কিছু গোদি মিডিয়া এবং বিজেপি ফেক ভিডিও দেখিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। হাত জোড় করে আর্জি জানাচ্ছি, বিজেপির উস্কানিতে পা দেবেন না। কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে কন্ট্রোল করুন।’

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতেই বুঝি সর্ষের মধ্যে ভূত খুঁজে পেয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এই বিষয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “ইউনূসের সঙ্গে গোপন মিটিং করছেন। এতে দেশের ভাল হলে খুশি হব? কিন্তু আপনার প্ল্যানটা কী? কোনও এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, এতে বাংলাদেশের হাত রয়েছে। বিএসএফ তো কেন্দ্রের হাতে। রাজ্যের হাতে সীমান্ত সামলানোর দায়ভার নেই। আপনারা বিভাজনের রাজনীতি করছেন।’

এরপরই স্বরাষ্ট্রমন্ত্রককে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষবাণে বিদ্ধ করে তিনি বলেন, “আপনি কালিদাসের মতো যে ডালে বসেছেন, সেই ডাল কাটছেন। মোদি চলে গেলে কী করবেন? আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না। সবথেকে ক্ষতি করেছেন আপনি। আমি মোদিজিকে বলব, স্বরাষ্ট্র মন্ত্রীকে কন্ট্রোল করুন।”

হিন্দু ও মুসলমানদের আশ্বাস দিয়ে মমতা বলেছেন, “আমাদের উপর ভরসা রাখুন। যতদিন থাকব হিন্দু-মুসলিম বিভাজন করতে দেব না। বিজেপি সরকারে এলে তো খেতেও দেবে না। মাছ-মাংস সব বন্ধ করে দেবে।” বাংলার মুখ্যমন্ত্রীর নিশানায় এদিন রয়েছেন যোগী আদিত্যনাথও। তাই মহাকুম্ভ প্রসঙ্গ টেনে তাঁকেও একহাত নিয়েছেন বাংলার দিদি। এদিন তিনি বলেন, “আজকে বড় বড় কথা বলছেন যোগী। ক’জন লোককে এনকাউন্টারে মেরেছেন? মহাকুম্ভে কতজনের মৃত্যু হয়েছে? হিসেব দিন।”

এদিন ইন্ডোর স্টেডিয়াম থেকে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নিহত তিন জনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলায় যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাঁদের বাংলার বাড়ি প্রকল্প ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ‘বাংলার নিজের মেয়ে।’ পাশাপাশি যাদের দোকান ভাঙচুর হয়েছে, সেটি কত সংখ্যায়, কেমন পরিমাণ ক্ষতি হয়েছে এইসব হিসেব করে মুখ্য সচিবকে নির্দিষ্ট সাহায্যের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় BSF কেন গুলি চালিয়েছিল, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন