একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা ও রুপোর বাজারে বড় ধাক্কা। মাত্র একদিনের ব্যবধানে মূল্যবান এই দুই ধাতুর দাম অভূত ভাবে পতন দেখা গেছে। রুপোর দাম এক ধাক্কায় ১৬ হাজার টাকারও বেশি কমেছে, পাশাপাশি সোনার দামও প্রায় ৪ হাজার টাকা হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন অর্থনৈতিক তথ্য প্রত্যাশার চেয়ে ভালো আসা, ডলারের শক্তিশালী হওয়া এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির জল্পনার জেরে এই পতন ঘটেছে বলে জানা গিয়েছে।এবং এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের কমোডিটি ও বুলিয়ন বাজারেও, ফলে দিল্লি থেকে মুম্বই, দেশজুড়ে সোনা ও রুপো আরও সস্তা হয়েছে। 

শুক্রবার পণ্য বাজার বন্ধ হওয়ার আগেই সোনা ও রুপোর দামে বড়সড় পতন দেখা যায়। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-র তথ্য অনুযায়ী, প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩ হাজার ৯৪৭ টাকা কমে ১ লক্ষ ৫৫ হাজার ৬০০ টাকায় নেমে এসেছে। অন্যদিকে, প্রতি কেজি রুপোর দাম ১৬ হাজার ৫৯৫ টাকা কমে ২ লক্ষ ৪৮ হাজার ২০১ টাকায় পৌঁছেছে। এমসিএক্সে এই পতনের প্রভাব দ্রুত দেশের বুলিয়ন বাজারেও পড়ে। দিল্লি, মুম্বই-সহ বিভিন্ন শহরে সোনা ও রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়, যার ফলে ক্রেতাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। 

কেন কমল সোনা ও রুপোর দাম?

বিশেষজ্ঞদের মতে, এই পতনের মূল কারণ মার্কিন অর্থনীতির সাম্প্রতিক ইতিবাচক তথ্য। সম্প্রতি প্রকাশিত মার্কিন কর্মসংস্থানের তথ্য (Jobs Data) বাজারের প্রত্যাশার চেয়ে ভালো এসেছে। এর ফলে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে এবং সরকারি বন্ডের ফলন (Bond Yield) বেড়েছে। সাধারণত ডলার ও বন্ড ইল্ড বাড়লে বিনিয়োগকারীরা সোনা ও রুপোর মতো নিরাপদ সম্পদ থেকে অর্থ সরিয়ে অন্য বিনিয়োগে ঝুঁকতে শুরু করেন। ফলে সোনা ও রুপোর চাহিদা কমে যায় এবং দাম পড়তে থাকে। বাজারে আরও একটি বড় উদ্বেগ হল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধি। বিশ্লেষকদের মতে, চলতি বছরে ফেড আবারও সুদের হার বাড়াতে পারে। সুদের হার বৃদ্ধি পেলে সোনা ও রুপোর মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়, যা দামের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

অন্যদিকে, আমেরিকা ও ইরানের মধ্যে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তেলের দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়ে তুলছে। এর ফলে ফেড আরও কঠোর নীতি গ্রহণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে, যা মূল্যবান ধাতুর বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, সোনা ও রুপোর এই পতন স্বল্পমেয়াদি হলেও আগামী দিনে মার্কিন অর্থনৈতিক তথ্য, ডলারের গতিবিধি এবং ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের উপর বাজারের দিকনির্দেশ অনেকটাই নির্ভর করবে। তাই বিনিয়োগকারীদের এখন সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে যারা সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই মূল্যপতন একটি সুযোগ হয়ে উঠতে পারে। তবে বড় বিনিয়োগের আগে বাজারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ