সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে উপপ্রধান লতিফুল রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি,ইসলামপুর:উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হল উপপ্রধান লতিফুল রহমানকে(Latiful Rahaman)। প্রায় ২০ মাস প্রধান নুরি বেগম(Nuri Begam) পঞ্চায়েতে না আসার কারণে তার সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয় উপপ্রধানকে। ব্লক প্রশাসনের তরফ থেকে চিঠি করে জানিয়ে দেওয়া হয়।প্রধান নুরি বেগমেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় অকাল হলিতে মাতলেন সাধারণ জনগণ।উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠে। সেই অভিযোগ তুলে তৃণমূলের একাংশরা আন্দোলন শুরু করে। তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রধান নুরি বেগমকে দল থেকে আগেই বহিষ্কার করে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন।

কয়েক মাস আগে প্রায় ২০০ সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েতে বসে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির টাকা ফেরত দেন প্রধান নুরি বেগম। এরপর প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেন তৃণমূলের নেতৃত্বরা। প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় প্রায় ২০ ধরে গ্রাম পঞ্চায়েতে আসেন না নুরি বেগম। এর ফলে গ্রাম পঞ্চায়েতের কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছিল আধিকারিকদের। শেষমেশ প্রধান নুরি বেগমের গ্রাম পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হল উপপ্রধান লতিফুল রহমানের হাতে।

বুধবার এই খুশিতে অকাল হলিতে মাতলেন সাধারণ জনগণ। এবং বাজনা ও ডিজে(DJ) বাজিয়ে আবির খেলায় উপপ্রধানকে নিয়ে মিছিল করে গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা হন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার। চলে মিষ্টি বিলি করার পালা। পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পেয়ে লতিফুল রহমানের মন্তব্য দল তাকে যে দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষের পরিষেবা বজায় রাখার জন্য তিনি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবেন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট