বিশ্ব জুড়ে শোরগোল, সারা পৃথিবীতে সন্তানদের ফৌজ বানাতে চাইছেন মাস্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  এই মুহূর্তে বিশ্বের সর্বাপেক্ষা ধনী ব্যক্তি এলন মাস্ক। তিনি নাকি ‘সন্তানদের বাহিনী’ গঠন করতে চান। সারা বিশ্ব জুড়ে থাকুক মাস্কের সন্তান এমনটাই চাইছেন তিনি। সূত্রের খবর, একাধিক মহিলার সঙ্গে যোগাযোগ করেছেন মাস্কের কর্মীরা। তাঁদের সঙ্গে বিশেষ চুক্তি হচ্ছে যে গোপনীয়তা রক্ষা করে ওই মহিলাদের মাস্কের সন্তান ধারণ করতে হবে। পরিবর্তে পাবেন বিপুল পরিমাণ আর্থিক রসদ।   বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে এনেছে বিখ্যাত মার্কিন সংবাদসংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

টেসলা কোম্পানির সিইও এলন মাস্কের ১৩ তম সন্তানের জন্ম দিয়েছেন ২৬ বছর বয়সী অ্যাশলে সেন্ট ক্লেয়ার। অ্যাশলেকে প্রাথমিকভাবে প্রতি মাসে ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাস্কের নাম প্রকাশ্যে আনায় এই পরিমাণ কমিয়ে ২০ হাজার মার্কিন ডলার করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৪ জন সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। চার মহিলার গর্ভে জন্ম নিয়েছে টেসলা কর্তার সন্তানরা।

তবে নিন্দুকরা বলেন মাস্ক এর থেকে অনেক বেশি সংখ্যক সন্তানের পিতা। মার্কিন সংবাদপত্রটির দাবি, জাপানের এক উচ্চপদস্থ মহিলাকেও নিজের বীর্য দান করেছেন টেসলা কর্তা। আর মাস্ককে এই কাজে উৎসাহিত করেছে জাপান প্রশাসন।

মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারকে আবারও অন্তঃসত্ত্বা করার কথা বলেছেন মাস্ক, এমনটাই দাবি ওই মার্কিন সংবাদপত্রে। এক বার্তায়, এলন মাস্ক বলেছিলেন, “আমি আবার তোমাকে ধাক্কা দিতে চাই।” মাস্ক “বিপর্যয়ের আগে সামরিক স্তরের শক্তি অর্জনের জন্য” সারোগেট ব্যবহারের পরামর্শও দিয়েছেন বলে জানা গিয়েছে।

টিফানি ফং নামে আরও এক ইনফ্লুয়েন্সার দাবি করেন, মাস্কের সন্তানের জন্ম দেওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছেও। বিষয়টি নিয়ে সরব হওয়ার পরেই সোশাল মিডিয়ায় তাঁকে আনফলো করে দেন টুইটার মালিক।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের