Loading live market data...
Loading active stocks...
Connecting...

চিন্নাস্বামীতে উত্তেজনার পারদ চরমে, মুখোমুখি বেঙ্গালুরু বনাম পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru ) ও পঞ্জাব কিংস (PBKS)। দুই দলই এই মুহূর্তে ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। ফলে প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকার জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই দলের বর্তমান ফর্ম:

পঞ্জাব কিংস তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের KKR) বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের সফল ডিফেন্স করে নিজেদের ক্ষমতা দেখিয়েছে। অন্যদিকে বেঙ্গালুরু-ও( RCB) রাজস্থান রয়্যালস (RR)-এর বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।

হেড-টু-হেড পরিসংখ্যান:

পঞ্জাব (PBKS) ও বেঙ্গালুরুর (RCB) মুখোমুখি লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে শ্রেয়স আইয়াররা। পঞ্জাব জয় পেয়েছে ১৭ বার। অন্যদিকে বেঙ্গালুরু জিতেছে ১৬ বার। যদিও শেষ তিনটি ম্যাচে RCB জিতেছে, যা তাদের আত্মবিশ্বাস জোগাবে।

আজ রাতের RCB বনাম PBKS ম্যাচে মিলবে ব্যাট-বলের দুর্দান্ত লড়াই, কৌশল আর উত্তেজনায় ঠাসা মুহূর্ত। দুই দলই জয়ের জন্য মরিয়া, কারণ প্লে-অফের টিকিট বেশি দূরে নয়।

পিচ রিপোর্ট:

চিন্নাস্বামীতে এবার অতীতের মতো হাই-স্কোরিং হচ্ছে না। দুই হোম ম্যাচেই RCB প্রথমে ব্যাট করে ১৭০ পেরোতে পারেনি। কিউরেটরের মতে, অতিরিক্ত গরম ও কম আর্দ্রতা পিচের গতি কমিয়ে দিচ্ছে। তবে বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া কিছুটা পরিবর্তন আনতে পারে।

ব্যাটিংয়ে হাড্ডাহাড্ডি লড়াই:

আজকের ম্যাচে চরম উত্তেজনা তৈরি করবে দুই দলের টপ অর্ডারের তুফানি ব্যাটিং। PBKS-এর হয়ে প্রিয়াংশ আর্য (স্ট্রাইক রেট 216) ও শ্রেয়স আইয়ার (স্ট্রাইক রেট 205) দারুণ ফর্মে আছেন। আর RCB-এর হয়ে নির্ভরযোগ্য বিরাট কোহলি ইতিমধ্যেই 248 রান করে ফেলেছেন এবং ফিল সল্ট-ও দুর্দান্ত ফর্মে আছেন।

পাওয়ার প্লে-তে রীতিমতো রানের বন্যা বইবে। ফিল সল্ট এই সিজনে প্রথম ৬ ওভারে সবচেয়ে বেশি রান করেছেন। স্ট্রাইক রেট 193.61 ও ১১টি ছক্কা। PBKS-এর পাওয়ার প্লে রান রেট সর্বোচ্চ – প্রতি ওভারে ১১ রান। আর RCB দ্বিতীয় – প্রতি ওভারে ১০.৪ রান।

তবে সল্ট -এর বিরুদ্ধে আর্শদীপ সিংয়ের রেকর্ড ভাল। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক T20I series-এ তিনি দু’বার সল্টকে আউট করেছেন।

বোলিং দাপট:

জশ হেজলউড (ইকোনমি ৫.৪) ও ভুবনেশ্বর কুমার (ইকোনমি ৬.২) পাওয়ার প্লেতে অসাধারণ বল করে চলেছেন। এই মরশুমে RCB পাওয়ার প্লেতে ৫০.৯% ডট বল করেছে।

মাঝের ওভারে লড়াই:

PBKS চাইবে, তাদের তারকা গ্লেন ম্যাক্সওয়েল নিজের পুরোনো দলের বিরুদ্ধে চিন্নাস্বামীতে ফর্মে ফিরুন। কিন্তু তার সামনে থাকবে ক্রুণাল পাণ্ড্য , যিনি ইতিমধ্যেই ম্যাক্সওয়েলকে ৫ বার আউট করেছেন IPL-এ। তাছাড়া আইয়ার (SR 88.89) ও স্টোইনিস (SR 110.71)-এর বিরুদ্ধেও তাঁর বোলিং রেকর্ড নজরকাড়া।

চিন্নাস্বামীতে চহালের দাপট:

যুজবেন্দ্র চহাল IPL-এর সর্বোচ্চ উইকেট শিকারি। এবারে PBKS-এর হয়ে খেলছেন এবং চিন্নাস্বামীতে সবচেয়ে বেশি T20 উইকেট নেওয়ার রেকর্ড তাঁর। ২০২৪ থেকে শুরু করে, তাঁর ২৪টি উইকেটের মধ্যে ১৬টি ডান হাতি ব্যাটার। RCB-এর টপ আট ব্যাটারের মধ্যে ছ’জনই ডানহাতি হওয়ায় চাহাল ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ