আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিলীপ ঘোষকে নতুন জীবনের শুভেচ্ছা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ঘরোয়াভাবেই বিবাহ সারলেন বিজেপির ‘ঠোঁটকাটা’ নেতা হিসেবে পরিচিত দিলীপ ঘোষ। ৬১ বছরে চিরকুমারের তালিকা থেকে নিজের নাম তুলে নিলেন তিনি। জন্মদাত্রী মায়ের কথা ভেবেই বিয়েতে রাজি হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে চার হাত এক হয় তাঁর। তবে এক্ষেত্রে রিঙ্কুদেবীই দিলীপ ঘোষকে প্রথম বিয়ের প্রস্তাব দেন। তিনি আদতে বিবাহ বিচ্ছিন্না, তাঁর বড় ছেলে রয়েছে। যিনি নিউটাউনের আইটি ফার্মে কর্মরত। রিঙ্কুদেবী জানিয়েছেন, ছেলের কথা ভেবে বাকি জীবনটা যাতে নিঃসঙ্গ না কাটে, সেই কারণেই প্রবীণ বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে দিলীপ ঘোষের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে রয়েছেন দিলীপ ঘোষ। রাতারাতি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে একাধিক মেমে তৈরি হয়েছে।

এছাড়াও রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও দিলীপ ঘোষকে ফুল-মিষ্টি পাঠিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সশরীরে উপস্থিত না হয়েও প্রতিপক্ষকে বিয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নজির গড়েছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে এবং রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সৌজন্যের নজির গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটি বিশেষ পোস্টের মাধ্যমে নববিবাহিত দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে শুভেচ্ছা জানালেন তিনি। শনিবার (১৯ এপ্রিল) সকালে X হ্যান্ডেলে একটি পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাই। সবার কাছেই ভালোবাসার নিজস্ব সময় ও লয় থাকে। আপনারা একসঙ্গে পথচলার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই সত্যিকারের ভালবাসার প্রমাণ দিলেন। আপনাদের জীবনে যেন আনন্দ, শান্তি ও সাহচর্যে চিরকাল স্থায়ী হয়। এই শুভকামনাই করি।”

 

উল্লেখ্য, ৬১বছর বয়সে ছাঁদনাতলায় বসেছেন দাপুটে বিজেপি নেতা। গতকাল দিলীপ ঘোষের বাড়িতেই সম্পূর্ণ বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমেই বিবাহ সেরেছেন দিলীপ ঘোষ। রিঙ্কু দেবীর সিঁথি রাঙিয়ে দিয়েছেন। বিয়ের পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন নেতা যুগল। একটুও অস্বস্তি বোধ না করেই। বঙ্গ রাজনীতির বরাবরের ‘বর্ণময়’ চরিত্র দিলীপ ঘোষের বিবাহ অভিযান নিয়ে শাসক থেকে বিরোধী সকলেই একযোগে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে আজ দিলীপ ঘোষের জন্মদিন। ৬২ বছরে পদার্পণ করবেন তিনি। এদিকে সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে পুরনো ছন্দেই ধরা দেন দিলীপ ঘোষ। জানা যায়, এই ইকো পার্কে হাঁটতে গিয়েই মন দেওয়া নেওয়া হয়েছিল দিলীপ-রিঙ্কুর।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ