7000mAh ব্যাটারি, Snapdragon 6 Gen 4 প্রসেসর নিয়ে ভারতে এল OPPO K13

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত মোবাইল নির্মাতা সংস্থা OPPO আবারও বাজার মাতাতে এসেছে তাদের নতুন স্মার্টফোন OPPO K13 5G নিয়ে। গত বছরের OPPO K12x-এর পর এবার এই মডেলটি আরও উন্নত ব্যাটারি, ক্যামেরা ও চিপসেট নিয়ে এসেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং বিক্রির বিস্তারিত তথ্য।

দাম ও রঙের অপশন

ভারতে OPPO K13 5G-এর দাম শুরু হচ্ছে মাত্র ₹17,999 থেকে (8GB RAM + 128GB স্টোরেজ)
এছাড়া 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹19,999
ফোনটি পাওয়া যাবে দুটি স্টাইলিশ রঙেIcy Purple এবং Prism Black

বিক্রি শুরু হবে 25 এপ্রিল দুপুর 12টা থেকে, Flipkart এবং OPPO-র অফিসিয়াল ওয়েবসাইটে।

এছাড়াও থাকছে আকর্ষণীয় অফার:

  • ₹1,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (HDFC, SBI বা ICICI কার্ডে)
  • অথবা ₹1,000 এক্সচেঞ্জ বোনাস।
  • 6 মাসের নোকস্ট EMI সুবিধাও থাকছে।

OPPO K13 5G-এর গুরুত্বপূর্ণ ফিচারসমূহ

ব্যাটারি:

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর 7000mAh graphite ব্যাটারি, যার ৫ বছরের ব্যাটারি লাইফ গ্যারান্টি দিচ্ছে সংস্থা। সাথে মিলছে 80W ফাস্ট চার্জিং, অর্থাৎ অল্প সময়েই ফুল চার্জ!

ডিসপ্লে:

  • 6.67-inch FHD+ AMOLED স্ক্রিন
  • 120Hz রিফ্রেশ রেট, 1200 nits ব্রাইটনেস
  • DCI-P3 100% কালার কভারেজ
  • চোখের যত্নে Low Blue Light টেকনোলজি

পারফরমেন্স:

  • শক্তিশালী Snapdragon 6 Gen 4 চিপসেট
  • Adreno GPU গ্রাফিক্সের জন্য
  • Android 15 ভিত্তিক ColorOS 15
  • একাধিক AI ফিচার: AI Clarity Enhancer, AI Unblur, AI Summary, AI Writer, AI Eraser ইত্যাদি
  • 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট গ্যারান্টি

ক্যামেরা:

  • 50MP প্রাইমারি ক্যামেরা (OV50D40 সেন্সর, f/1.85)
  • 2MP ডেপথ সেন্সর
  • সামনে 16MP সেলফি ক্যামেরা

মেমোরি ও স্টোরেজ:

  • 8GB RAM
  • 128GB/256GB UFS 3.1 স্টোরেজ

অন্যান্য ফিচার:

  • IP65 রেটিং, জলের ফোঁটা রোধে সক্ষম
  • Splash Touch
  • In-display Fingerprint Sensor
  • Dual Stereo Speakers, Infrared Remote, VC + গ্রাফাইট কুলিং সিস্টেম
  • 5G, Wi-Fi, Bluetooth 5.4, GPS, USB Type-C কানেক্টিভিটি

এই দামে এমন স্পেসিফিকেশন নিঃসন্দেহে OPPO K13 5G-কে বাজারের অন্যতম আকর্ষণীয় ফোন করে তুলবে।
যারা বাজেটের মধ্যে বড় ব্যাটারি, স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত ক্যামেরাAI সুবিধাযুক্ত OS চান, তাদের জন্য OPPO K13 5G হতে চলেছে এক দুর্দান্ত চয়েস। ২৫ এপ্রিল থেকে বিক্রি শুরু, তাই আপনার Wishlist-এ রাখতে পারেন ফোনটি কে!

 

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে