Loading live market data...
Loading active stocks...
Connecting...

চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগতরাও রয়েছেন, দাবি এসএসসি চেয়ারম্যানের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতভর এসএসসি ভবনের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। তাঁদের দাবি ছিল, তালিকা প্রকাশ না করা পর্যন্ত আচার্য ভবনের সামনে থেকে নড়বেন না। তাঁদের এই আন্দোলনে শুধু শিক্ষকরা নেই, বলে জানিয়েছেন এসএসসি ভবনের ভিতরে আটকে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর কথায়, বাইরে থেকে অন্য আন্দোলনকারীরাও এখানে হাজির রয়েছেন।

সোমবার তালিকা আসার কথা থাকলেও রাত পর্যন্ত তালিকা আসেনি।  এসএসসির বিবৃতিতে সন্তুষ্টও হননি আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন অনিকেত মাহাতো-সহ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট-এর প্রতিনিধিরাও।

রাতভর আটকে থাকার পর এসএসসি ভবনে আটকে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আন্দোলনকারীদের নিয়ে মন্তব্য করেছেন। তাঁর কথাই যে আন্দোলন এসএসসি ভবনের সামনে চলছে, সেখানে শুধু শিক্ষক-শিক্ষাকর্মীরাই নেই। বাইরে থেকেও অনেকেই এই আন্দোলনে যোগ দিয়েছেন। অর্থাৎ এখানেও পরোক্ষে উঠে আসছে বহিরাগত তত্ত্ব।

সোমবার দুপুর থেকেই হাজার হাজার চাকরিহারারা জড়ো হন সল্টলেকের এসএসসি ভবনের সামনে। সময় যত এগিয়েছে, চাকরিহারাদের উপস্থিতির সংখ্যা তত বেড়েছে। সকাল থেকেই এসএসসি ভবনকে ঘিরে দুর্গ তৈরি করেছিল বিধাননগর কমিশনারেট। কিন্তু সন্ধ্যেয় চাকরিহারারা ধৈর্যহারা হয়ে ওঠেন।

কার্যত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এদিকে চাকরিহারারা দাবি তোলেন, থার্ড কাউন্সিলিং পর্যন্ত কেন বৈধ বলে সিদ্ধান্ত নিচ্ছে এসএসসি। বৈধ আর অবৈধ ভাগ করতে গিয়ে এসএসসি কর্তৃপক্ষ যে পথ অবলম্বন করছে তা মানবে না বলে চাকরিহারারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর