সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা রইল কালো, পহেলগাঁও হত্যাকাণ্ডে অনন্য প্রতিবাদ কাশ্মীরে   

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওয়ের জন্য কালো দিন হয়ে রইল ২২ এপ্রিল। ইতিহাস আজীবন মনে রাখবে ২০২৫ সালের এই তারিখেই রক্ত ঝরেছিল কাশ্মীরে। সৌন্দর্যের সন্ধানে গিয়ে মানুষ দেখেছিল চাক্ষুষ মৃত্যুকে, কেউ বা শায়িত হয়েছিলেন ভূস্বর্গেই। ইতিহাস নিশ্চয় এও মনে রাখবে, এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে কাশ্মীরের বেশ কয়েকটি বিখ্যাত সংবাদপত্র তাদের প্রথম পৃষ্ঠা কালো করে বুধবার প্রকাশ করেছে।

সাদা বা লাল রঙ দিয়ে আকর্ষণীয় করে দারুণ শিরোনাম দিয়ে প্রতিদিন প্রথম পৃষ্ঠা ছাপে এই সংবাদপত্রগুলি। বুধবার হল ব্যতিক্রম। কালো পৃষ্ঠায় প্রতিবাদের ভাষা লিখিত হল ভিন্নভাবে। জানানো হল এই প্রতিবাদ সংহতি ও শোকের এক শক্তিশালী বহুঃপ্রকাশ।

গ্রেটার কাশ্মীর, রাইজিং কাশ্মীর, কাশ্মীর উজমা, আফতাব এবং তাইমিল ইরশাদ সহ শীর্ষস্থানীয় ইংরেজি এবং উর্দু দৈনিকগুলির বিন্যাস পরিবর্তন নিঃসন্দেহে কয়েক দশক ধরে এই অঞ্চলে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তার স্পষ্ট প্রতিবাদ স্মারক হিসেবে কাজ করবে।

ইংরেজি দৈনিক গ্রেটার কাশ্মীরে কালো লে আউটে সাদা রঙে বুধবার ছাপা হল “ভয়াবহ: কাশ্মীরের মৃত্যু, কাশ্মীরিদের শোক” শীর্ষক শিরোনাম। তারপরে লাল রঙে লেখা হয়েছিল “পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত”।

“তৃণভূমিতে গণহত্যা – কাশ্মীরের আত্মাকে রক্ষা করুন” শিরোনামে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার সম্পাদকীয়তে বলা হয়েছে যে, এই হামলা জম্মু-কাশ্মীরের উপর এক অন্ধকার ছায়া ফেলেছে। যেখানে “ভূস্বর্গ” হিসেবে পরিচিত কাশ্মীর তার ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

“এই জঘন্য কাজটি কেবল নিরীহ জীবনের উপর আক্রমণ নয় বরং কাশ্মীরের পরিচয় এবং মূল্যবোধ – এর আতিথেয়তা, এর অর্থনীতি এবং এর শান্তির উপর একটি ইচ্ছাকৃত আঘাত। কাশ্মীরের আত্মা এই বর্বরতার দ্ব্যর্থহীন নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই, যারা সৌন্দর্যের সন্ধান করতে এসে মৃত্যুশোকের সন্ধান পেলেন।” সম্পাদকীয়তে এভাবেই আক্রমণ করা হয়েছে সন্ত্রাস ও সন্ত্রাসীদের।

“কাশ্মীরের মানুষ দীর্ঘদিন ধরে সহিংসতা সহ্য করেছে, তবুও তাদের চেতনা অটুট রয়েছে। এই আক্রমণ যেন বিভেদের বীজ বপন না করে বরং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ করে। আমরা সকলকে – সরকার, নিরাপত্তা বাহিনী, নাগরিক সমাজ এবং নাগরিকদের – একটি সম্মিলিত ফ্রন্ট গঠনের আহ্বান জানাই।”- লেখা হয়েছে এই প্রথম সারির দৈনিকে।

“কেবলমাত্র অটল সংকল্পের মাধ্যমেই আমরা আমাদের ভূমির ভবিষ্যৎ রক্ষা করতে পারি। নিশ্চিত করতে পারি যে পহেলগাঁওয়ের ভূমি গুলিতে নয়, হাসিতে প্রতিধ্বনিত হবে। কাশ্মীর শান্তি ও সমৃদ্ধির আলোকবর্তিকা হিসেবে থাকবে।” সম্পাদকীয়তে এমন লেখার কারণে একথা পরিষ্কার এই হামলা পর্যটনের উপর যে বিরাট প্রভাব ফেলবে তা সকলেই বুঝতে পারছেন। ইতিমধ্যেই বহু পর্যটক কাশ্মীর বুকিং বাতিল করেছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের