6260mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে হাজির OnePlus 13T

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: অবশেষে লঞ্চ হল OnePlus 13T! এক জমকালো অনুষ্ঠানে এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ফিচার আর আকর্ষণীয় দামের সংমিশ্রণে ইতিমধ্যেই টেকপ্রেমীদের নজর কেড়েছে এই ডিভাইস। শোনা যাচ্ছে, খুব শিগগিরই ভারতেও এটি OnePlus 13S নামে লঞ্চ হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটি কী চমক নিয়ে এসেছে!

চোখ ধাঁধানো ডিসপ্লে ও প্রিমিয়াম ডিজাইন

OnePlus 13T-তে রয়েছে 6.32 ইঞ্চির Flat OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz। অর্থাৎ, নেট সার্ফিং বা ভিডিও দেখা – সবকিছু হবে একদম স্মুথ! সাথে HDR10+, Dolby Vision আর HDR Vivid সাপোর্ট – যা ভিডিওর রঙ ও কনট্রাস্টকে একেবারে জীবন্ত করে তুলবে। ফোনটির ওজন মাত্র 185 গ্রাম, আর পাতলা 1.25 mm বেজেল – হাতে নিলেই পাবেন প্রিমিয়াম ফিলিং।

পারফরম্যান্স ও গেমিং এক্সপেরিয়েন্স

এই ফোনে আছে নতুন Snapdragon 8 Elite চিপসেট – এককথায় হেভিওয়েট পারফর্মার। 16 GB RAM ও 1 TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ– গেমিং, মাল্টিটাস্কিং বা হেভি অ্যাপ চালানো, সবই হবে মাখনের মতো। আর গেমারদের জন্য আছে এক্সক্লুসিভ Esports Wi-Fi Chip G1, যা নেটওয়ার্ক পারফরম্যান্সকে করে আরও ফাস্ট ও ল্যাগ মুক্ত।

ফোটোগ্রাফারদের জন্য ক্যামেরায় চমক

OnePlus 13T-এর ক্যামেরা সেটআপ বেশ প্রশংসনীয়। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা – একটি 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর এবং আরেকটি 50MP 2x Telephoto Lens। এটি 2x অপটিক্যাল ও 4x লসলেস Zoom সাপোর্ট করে – ফলে ডিটেইলস থাকবে একদম নিখুঁত। সেলফির জন্য 32MP ক্যামেরা – ভিডিও কল বা রিল বানানোর ক্ষেত্রে, এক্সট্রা শার্পনেস!

বিশাল ব্যাটারি ও দ্রুত চার্জিং

ফোনটির অন্যতম হাইলাইট হল 6260mAh ব্যাটারি – যা এখন পর্যন্ত কমপ্যাক্ট ফোনে সবচেয়ে বড়। সাথে থাকছে 80W ফাস্ট চার্জিং – মাত্র কয়েক মিনিটেই চার্জ সম্পূর্ণ! থাকছে IP69 Rate, মানে জল, ধুলো থেকে চিন্তার কিছু নেই।

ভারতের বাজারে কীভাবে আসছে?

চিনে OnePlus 13T-এর দাম শুরু ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ₹৪০,০০০) । ভারতে এটি OnePlus 13S নামে আসতে পারে চলতি বছরের জুনে। তবে ফিচার ও দাম কিছুটা ভিন্ন হতে পারে – যেমনটা OnePlus আগেও করেছে।

আরও কিছু ফিচার

  • Android 15 অপারেটিং সিস্টেম
  • IR Blaster, NFC সাপোর্ট
  • কাস্টমাইজে করা যাবে এমন Shortcut Key
  • 4 বছরের সফটওয়্যার আপডেট ও 5 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি

যারা একটি হালকা, মজবুত, ভাল ক্যামেরার  ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus 13T আদর্শ। প্রিমিয়াম ডিজাইন,  বড় ব্যাটারি, স্মার্ট ফিচার আর ফাস্ট পারফরম্যান্স – সব মিলিয়ে এটি 2025 সালের অন্যতম সেরা ফোন হতে চলেছে।

 

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক