নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : নিষেধাজ্ঞার পর ফের শাস্তির মুখে বাংলাদেশের ক্রিকেটে বিতর্কিত প্লেয়ার তাওহিদ হৃদয়। এবার ৪ ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছে। প্রতিদিনই তাঁকে নিয়ে নতুন নতুন খবর সামনে আসছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজক সংস্থা সিসিডিএম এই বিষয়ে মহামেডানের কাছে একটি চিঠিও পাঠিয়েছে।

ঘটনার সূত্রপাত, শনিবার গাজি গ্রুপ ক্রিকেটারর্সের বিরুদ্ধে খেলার সময়। খেলায় আউট হওয়ার পরেও উইকেটে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, আউট হওয়ার সিদ্ধান্তে অসন্তোষও প্রকাশ করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। যারজেরে ফের শাস্তি পেতে হল তাঁকে। জানা গিয়েছে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জেরে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হলে, তিনি হাজিরা দেননি। এরফলে আরও ১ পেনাল্টি পয়েন্ট যোগ হয়েছে তাঁর। এর আগে ৭ পয়েন্ট ছিল। মোট ৮ পয়েন্টের জন্য তাঁকে ৪ ম্যাচে নির্বাসিত করা হয়েছে।

উল্লেখ্য, মহামেডান-আবাহনি ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে কথাকাটি হয় তাওহিদ হৃদয়ের। সেই সময় ১ ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছিল। ম্যাচের পরে কিছু মন্তব্য করার জন্য আরও এক ম্যাচে খেলা থেকে তাঁর নিষেধাজ্ঞা জারি থাকে।

শনিবার তামিম ইকবালের নেতৃত্বে একদল ক্রিকেটার বিসিবি সভাপতির সঙ্গে দেখা করে হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি জানিয়েছেন। বিসিবি জানিয়েছে, হৃদয়ের নিষেধাজ্ঞা এই মরশুমে কার্যকর না হলে, আগামী বছরের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কার্যকর করা হবে।

শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। ওয়াসি সিদ্দিকের বলে ব্যাট লাগতেই বল সোজা গিয়ে ধরা দেয় পারভেজ জীবনের হাতে। কিন্তু আউট হওয়ার পরেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন হৃদয়। ফলে এবার আচরণের জন্য মাঠেই বিতর্ক তৈরি করে শাস্তির মুখে তাওহিদ হৃদয়।

রথযাত্রায় বিশেষ ঘোষণা রাজ্যের, ঐতিহ্যবাহী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেবে নবান্ন

কলকাতা-সহ জেলায় জেলায় শুরু বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য জারি কড়া সতর্কতা

৪৬ বছর ধরে ১১৩ লিটার রক্তদান করে গিনেস বুকে তুলেছেন নাম, চেনেন তাঁকে?

অ্যামাজন প্রাইম ডে সেলে মেগা ডিসকাউন্ট, ৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড় স্মার্টফোনে

সুকিয়া স্ট্রিটে উন্মোচনের আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

বিজয়-রশ্মিকাকে দেখে আপনিও জাপান যাওয়ার পরিকল্পনা করছেন? যে জিনিসগুলি জানা ভীষণ জরুরি…

‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

কোলেস্টেরল ও রক্তচাপের ওষুধে কমছে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি!

ঘুরে আসুন অতীতের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি

লঞ্চ হল Boat Stone 900 অডিও প্লেব্যাক, এক চার্জে ১৫ ঘন্টা গান শোনা যাবে