সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, জামিন মিলল না সন্দেশখালির শাহজাহানের

Share:

নিজস্ব প্রতিনিধি : জামিনের অপেক্ষা আরও দীর্ঘ হল। রেশন দুর্নীতি মামলায় ইডি (ED) আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় এবার শেখ শাহজাহানের (SEIKH SHAHAJAHAN) বিরুদ্ধে তদন্ত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে সিবিআইকে।

মঙ্গলবার মামলাটি হাইকোর্টে (HIGH COURT) উঠলে সিবিআই জানিয়েছে, তাঁদের কাছে বেশ কিছু নতুন তথ্য এসেছে। মহিলা কমিশনের রিপোর্টের পাশাপাশি আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব তথ্য জমা করার জন্য কয়েকদিন সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেই আদালত ৭ দিন সময় দিয়েছে সিবিআইকে।

শাহজাহানের আইনজীবী জানিয়েছে, ১৫ মাস ধরে জেলে রয়েছে শাহজাহান। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু সিবিআই (CBI) এই জামিনের বিরোধীতা করেছে।

আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে। এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে চায়। এখনও কিছু লোকের সঙ্গে কথা বলবেন। তারপরেই বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তাঁরা।

গত বছরের শুরুর দিকে রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই খোঁজ ছিল না শাহজাহানের। একাধিক কৃষিজমি জবর দখল, মাছের ভেড়ি সহ  একাধিক অভিযোগ ওঠে শাহজাহান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। পাশাপাশি স্থানীয় মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগও ওঠে। পরে রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হন তিনি। রাজ্য পুলিশ তাঁকে তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। মঙ্গলবার আদালতে মামলা উঠলে ৭দিনের সময় দিয়েছে হাইকোর্ট।

 

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের