ভয় পেয়েছে মোল্লা ইউনূস, ৬ মাস বাদে আচমকা জামিন ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা:  শেষ পর্যন্ত মিলল জামিন। বাংলাদেশে গ্রেফতার হওয়া ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জামিনে মুক্তি পেলেন। বুধবার বাংলাদেশ  উচ্চ আদালতে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজারের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে বলে সূত্রের খবর।

বাংলাদেশের দ্রোহকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে উঠেছিল জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। ফলে দেশদ্রোহিতার আঙুল ওঠে তাঁর দিকে। জানা যায়, ২৫শে অক্টোবর সমাবেশে করছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। অভিযোগ, কিছু যুবক চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ইসকনের গেরুয়া পতাকা উত্তোলন করেছিল। এখানেই শেষ নয়, অভিযোগ ইস্কনের গেরুয়া পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ছিল। আর এ তো রাষ্ট্রদ্রোহিতার শামিল! তাই গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণকে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিএনপি নেতা ফিরোজ খান।

২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। যারা প্রতিবাদ জানিয়েছেন তাঁদের উপর চলেছে অকথ্য লাঠিচার্জ। চিন্ময়ের হয়ে লড়াই করার জন্য কোনও আইনজীবী পাওয়া যায়নি। যারাই লড়াই করবেন বলেছেন তাঁদের আদালতে ঢুকতে দেওয়া হয়নি। সংঘর্ষ এমন জায়গায় পৌঁছায় যে এক আইনজীবী খুন পর্যন্ত হন। এরপর ২১ জন হিন্দুকে গ্রেফতার করা হয়।

অবশেষে এল স্বস্তি। সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেছে হাইকোর্ট। চূড়ান্ত শুনানি ছিল বুধবার। আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ দীর্ঘ ৬ মাস পর চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে জামিন দিলেন। হাইকোর্টে গত ৪ ফেব্রুয়ারি রুল দিয়ে জানতেও চাওয়া হয় চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না। ২৩ এপ্রিল হাইকোর্ট শুনানির জন্য ৩০ এপ্রিল ধার্য করে। সেইদিনই কার্যত মিলল জামিন। তবে জামিন পেলেও সংশয় এখনও কাটেনি। আগামী তিনদিন বাংলাদেশে ছুটি থাকায় বন্ধ থাকছে আদালত। তারপর ইউনূস সরকার চাইলেই ফের একবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে খড়্গহস্ত হতে পারে।

এর আগে ইস্কনকে নিষিদ্ধ করতে তৎপর হয়েছিল বাংলাদেশের কট্টরপন্থীরা। তাদের দাবি ছিল ইস্কন ধ্বঙ্গস করতে হবে। ঘাসিনা সরকারের উচ্ছেদের সময়ে একাধিক ছাত্র নেতা ভাষণ দেন ইস্কন হিন্দুদের বিরুদ্ধে। ভারত এই বিষয়ে প্রতিবাদ করে জানিউয়েছিল তাঁরা সনাতনধর্মীদের পাশে রয়েছে।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার