বাঁশের কন্টেনারে করে কী পাচার হচ্ছে? সামনে আসতেই চোখ কপালে উঠল পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুষ্কৃতীরা খুবই চালাকির সঙ্গে পাচার কার্য সম্পন্ন করে। কিন্তু বাঁশ ভর্তি কন্টেনা দেখে কার সন্দেহ হবে। কিন্তু, জানেন সেই কন্টেনার গুলিতেই তল্লাশি করে পাওয়া গিয়েছে ৫০ লক্ষ টাকারও বেশির বিদেশি সিগারেট। এই ঘটনা সামনে এনেছে জলপাইগুড়ি জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ডিটেকটিভ ইউনিট। প্রায় দুই সপ্তাহ ধরে তল্লাশি চালিয়ে ১ কোটি মতো টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এই পাচার কাজের ঘটনায় জলপাইগুড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এই তল্লাশির বিষয় জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, শুক্রবার জলপাইগুড়ি এলাকার গোয়েন্দা সেলের আধিকারিকদের কাছে খবর আসে শহরের কাছেই যে জাতীয় সড়ক রয়েছে সেখান দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাচার করা পরিকল্পনা চলছে। সেই খবর পাওয়া মাত্রই তল্লাশি অভিযান শুরু করে গোয়েন্দা বিভাগ ও পুলিশ আধিকারিকরা। সেই তল্লাশির জেরেই একটি বাঁশ ভর্তি কন্টেনার থেকে উদ্ধার করা হয় লক্ষাধিক টাকার বিদেশি মাদক। সেখান থেকে প্রায় ৫৪ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। ওই পাচার ঘটনায় এখনও পর্যন্ত দুই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই জন ধৃতদের নাম‌ মহম্মদ আসিফ (৩৩) ও শাকিল খান (৩২)। জানা গিয়েছে, আসিফ ও শাকিল দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। উত্তরপ্রদেশের মোরাদাবাদ‌ে থাকে আসিফ ও অন্যজনের বাড়ি সেখানকার রামপুর নামক এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির ভেতরে ড্রাইভারের বসার জায়গার ঠিক পিছনের দিকে একটা গোপ্ন জায়গা করা হয়েছিল। সেখানেই ওই ৫৪ কার্টন বিদেশি সিগারেট রাখা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই এত পরিমাণ সিগারেট অসমের গুয়াহাটি থেকে উত্তরাখণ্ডের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল তারা। জানা গিয়েছে, ধৃত গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় এমং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের