অতিরিক্ত মুরগির মাংসে ক্যান্সারের ঝুঁকি? দুঃসংবাদ শোনালেন গবেষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশির ভাগ মানুষই চিকেন খেতে খুব ভালবাসেন। তাছাড়া চিকেন খুব সহজেই রান্না হয় যায়। রেড মিট সেদ্ধ করতে অনেক সময় লাগে। সেই কারণেই চিকেনই সবাই একটু বেশি খেয়ে থাকেন। এমনকি চিকিৎসকরা বলেন খাদ্যতালিকা থেকে রেড বাদ দিয়ে চিকেন রাখতে। তবে এই স্বাস্থ্যকর খাদ্যেও কি এবার রোগের কু-নজর পড়তে চলেছে।

বেশ কিছু দিন ধরেই এই বিষয় এটি গবেষণা করা হচ্ছিল, সেখানেই দাবি করা হয়েছে যে টানা রোজ সপ্তাহখানেক যদি ৩০০ গ্রামের বেশি চিকেন খাওয়া হয়, তা পেটের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

তবে সম্পূর্ণ তথ্য যে সত্য তা বিচার করতে হলে আরও গবেষণার প্রয়োজন। তবে চিকেনেও যে ক্যান্সারে হওয়ার সম্ভাবনা রয়েছে এটি নিয়ে আশঙ্কায় চিকিৎসক মহলের বড় অংশ। আমেরিকান ডায়েটারি গাইডলাইন্সে বলা হয়েছে, প্রতি সপ্তাহে ১০০ গ্রাম মুরগির মাংস খাওয়া যেতে পারে।

তবে বিশেষজ্ঞরা চিকেনে থাকা পুষ্টিগুণকেও অস্বীকার করতে পারছেন না। চিকেনে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি১২, কোলিনের মতো মস্তিষ্ক ও স্নায়ুর জন্য উপকারী উপাদান থাকে। তাই যে কোনও প্রোটিনের ঘটতি থেকলে চিকেন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আবার যারা ওজন কমাতে চেষ্টা করছেন তাঁদেরও চিকেন খেতে বলেন পুষ্টিবিদরা।

আর এই চিকেন নিয়েই কিনা চলছে জল্পনা! ইটালির একদল গবেষক টানা ১৯ বছর ধরে চার হাজার মানুষের উপর পরীক্ষা করে এই উপসর্গের কথাই বলেছেন। গবেষকরা বলেছেন, যেই সমস্ত ব্যক্তিরা সপ্তাহে ১০০ গ্রামের কম মুরগির মাংস খান তাঁদের থেকে যারা ৭ দিনে ৩০০ গ্রামের বেশি চিকেন খান তাঁদের গ্যাস্ট্রো-ইন্টেস্টিনাল (জিআই) ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্তত ২৭% কম। এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি মহিলাদের থেকে পুরুষদের বেশি। তবে এই বিষয়টি পুরোপুরি সত্য কিনা তা এখনও পরীক্ষা ও আরও বেশি গবেষণা সাপেক্ষ।

ক্যান্সার শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার এই বিষয় জানিয়েছেন, “ভেজিটেবলের তুলনায় মিটে যে ক্যান্সারের আশঙ্কা বেশি, তা অবশ্য ইতিমধ্যেই বিজ্ঞানে প্রমাণিত। কিন্তু এতদিন ভিলেন মনে করা হতো রেড মিটকেই। এখন যদি সেই তালিকায় চিকেন, টার্কি, ডাকের মতো লিন বা হোয়াইট মিটও নাম লেখায়, তা চিন্তার কারণ বৈকি!” তবে এই ক্যান্সারে শুধু মুরগির মাংস খাওয়াই নয় আরও অনেক বিষয় রয়েছে।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত