দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে ফ্রিজ নেই? খুব সহজে এভাবে ভাল রাখুন খাবারদাবার

নিজস্ব প্রতিনিধি: আজকালকার দিনে সবার বাড়িতেই রয়েছে ফ্রিজ। বেশিরভাগ মানুষই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন। তাই অন্তত দুদিনের রান্নাবান্না করে তোলা থাকে ফ্রিজে। জানেন কি কিছু খাবার রয়েছে যা ফ্রিজে রাখা উচিৎ নয়।

সাধারণত ,মানুষ সব খাবারই ফ্রিজে রাখে। তাঁদের এক ওদ্ভুত ধারণা যে খাবার ফ্রিজে রাখলে বেশিদিন তাজা থাকবে। কিছু খাবার ফ্রিজে রাখার প্রয়োজন হয় ঠিকই, কিছু আবার অনর্থকই রাখা হয়। সেসব ফ্রিজে আরাখার দরকারও পড়ে না। এই প্রতিবেদনে আমরা সেই খাবারগুলি সম্পর্কেই  বলব যেগুলি ফ্রিজের বাইরে রাখলেও কোনও অসুবিধা হয় না।

টমেটো যদি তাজা হয় তাহলে তা ঘরের তাপমাত্রাতেই রেখে দিতে পারেন। এই তথ্য দিয়েছেন ইটিংওয়েল ডট কম –এ নিউট্রশনিস্ট ডায়েটিশিয়ান শেফ জেস সুইফট হ্যারেল। তিনি বলেছেন কাটা বা খুব পেঁকে যাওয়া টমেটো ফ্রিজে রাখা উচিৎ। এতে ওই টমেটো আর পাকবে না। অন্যদিকে কাঁচা টমেটো বাইরে রাখলে তা ধীরে ধীরে পেঁকে যাবে।

আপেল ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। তবে যাদের ফ্রিজ নেই তারা একটি জাল জাল দেওয়া যে থলিগুলো হয়, সেগুলিতে আপেল রেখে দিন। তবে হ্যাঁ। রাখলে এমন জায়গায় রাখবেন যেখানটা স্যাঁতস্যাতে, ঠান্ডা, অন্ধকারাচ্ছন্ন। এতেও কিন্তু অনেকদিন আপেল ভাল থাকবে।

পাকা কলা ফ্রিজে রাখবেন না। কলা যদি অল্প পাকা থাকে তাহলে ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজের ঠান্ডা কলার পাকার প্রক্রিয়াকে ধীর গতি করে দেবে। এতে কলার খোসা কালো হয়ে গেলেও কলা সেভাবে পাকবে না। ফলে স্বাদ আর পাকার দিক থেকে পার্থক্য থাকবেই।

আলু ফ্রিজের পরিবর্তে ঠান্ডা, শুকনো, বাতাস পাবে এমন জায়গায় রাখা ভাল। আলু কেনার পর দু’সপ্তাহের মধ্যে ব্যবহার করে ফেলা উচিত।  আলু কখনওই উচ্চ তাপমাত্রা যুক্ত গরম, প্রচুর আলো আসে এমন জায়গায় রাখবেন না। এতে ফ্রিজের দরকার পড়বে না।

Published by:

Share Link:

More Releted News:

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে নাজেহাল? হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়ি ফিরে করুন এই কাজগুলি

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ