ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেন পোপ লিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটাতে ১০ মে সন্ধ্যায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোপ লিও।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটাতে ১০ মে সন্ধ্যায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোপ লিও। বিশ্বের প্রধান শক্তিগুলির কাছে আর যুদ্ধ না করার আবেদন জানিয়ে পোপ লিও রবিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি আশা প্রকাশ করেছেন যে আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসবে। পোপ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে তিনি যেন বিশ্বকে শান্তির প্রদান করেন।

চতুর্দশ পোপ লিও (পূর্ববর্তী নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট) পোপ নির্বাচিত হওয়ার পর রবিবার দুপুরের ‘নুন অ্যাপিলে’ ইউক্রেনে শান্তি, যুদ্ধবিরতি এবং গাজায় আটকদের মুক্তির আহ্বান জানিয়েছেন। নতুন পোপ ৮ মে নির্বাচিত হন।

তিন দিনেরও বেশি সময় ধরে তীব্র গুলি বিনিময়ের পর ভারত ও পাকিস্তান শনিবার জল, স্থল, আকাশে অবিলম্বে গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য ‘সমঝোতা’য় পৌঁছিয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যুদ্ধবিরতির কথা। কয়েক ঘন্টা পরে যদিও পাকিস্তান জম্মু, শ্রীনগর, পঞ্জাব এবং রাজস্থানের কিছু অংশে ড্রোন হামলা চালায়।

৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটিতে অপারেশন সিঁদুর নাম দিয়ে এক সামরিক হামলা চালায়। এর জবাবে ইসলামাবাদ ভারতীয় ভূখণ্ডের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এইভাবেই শুরু হয় সামরিক সংঘর্ষ। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৫ জন হিন্দু পর্যটক ও এক স্থানীয় কাশ্মীরির মৃত্যু হয়। এরই প্রতিশোধস্বরূপ অপারেশন সিঁদুর অভিযান চালানো হয়।

 

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের