প্রেমিকের সাহায্যে সন্তানকে খুন, ‘বাক্সবন্দি’ দেহ লোপাটের চেষ্টায় গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি : মাতৃদিবসেই নক্কারজনক ঘটনা অসমের গুয়াহাটিতে। নিজের স্বার্থে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে বছর দশের শিশু সন্তানকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। গুয়াহাটির রাস্তার ধারে বাক্সবন্দি অবস্থায় উদ্ধার হয়েছে মৃত শিশুর দেহ। পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে শিশুটির মা। ঘটনায় নাম জড়িয়েছে ধৃত মহিলার প্রেমিকের।

জানা গিয়েছে, গুয়াহাটির বন বিভাগের অফিসের কাছে একটি নির্জন রাস্তার ধারে একটি সুটকেট পরে থাকতে দেখেন এক স্থানীয় সাফাইকারী। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগও উদ্ধার করেছে পুলিশ। এরপরেই শিশুর পরিচয় জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। শিশুটির মায়ের কথায় সন্দেহ হয় পুলিশের। প্রাথমিক সন্দেহের ভিত্তিতে পুলিশ মা দীপালি রাজবংশীকে জিজ্ঞাসাবাদ করে। তখনই প্রকাশ্যে আসে তার প্রেমিক জ্যোতিময় হালোই-র কথা। দুজনকে প্রথমে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তারা দুজনেই শিশুটিকে হত্যার কথা স্বীকার করে।

সূত্রের খবর, নবোদয় জাতীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মৃন্ময় বর্মন। তাকে খুন করে দেহ কেটে সুটকেসে ভরে লোপাটের চেষ্টা করা হয় বলে অভিযোগ। একটি ক্লিনিকে কর্মরত দীপালি প্রথমে দাবি করেছিলেন, তার ছেলে নিখোঁজ। এই প্রসঙ্গে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। তার বক্তব্যে অসঙ্গতি পেয়েই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দুই মাস আগে তার স্বামী বিকাশ বর্মণের কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসের অস্থায়ী পিয়ন জ্যোতির্ময় হালোইয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল। স্বামী সন্তানের থেকে মুক্তি পেতেই ছেলেকে খুন করেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ২জনকেই গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই নক্কারজনক ঘটনা তারা ঘটাল তা জানার চেষ্টা করছে পুলিশ।

 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা