ভারতীয় সেনাকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘অপারেশন সিঁদুর’ অভিযানে আত্মবলিদান দেওয়া বীর সেনা জওয়ানদের সম্মান জানিয়ে রবিবার রাজ্যজুড়ে সেনাসম্মান ও শহিদ তর্পণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। শনিবারও এই কর্মসূচি করেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ২দিন ব্যপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জাতীয় পতাকা হাতে বীর সেনাদের সম্মান জানিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে মিছিল হল হাবড়ায়। যশোর রোডে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে মিছিল করতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের।

বড় জাতীয় পতাকা হাতে ধরে মাথার উপর নিয়ে রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে মহিলাকর্মীদের। হাবড়ার নগরউখড়া মোড় থেকে এক নম্বর রেলগেট পর্যন্ত এই মিছিল করা হয়েছে। মিছিলের পরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ভারতীয় সেনাদের প্রতি স্যালুট। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার প্রতীক। সব ধর্মকে নিয়ে একসঙ্গে বসবাস করে ভারতবাসী। বীর সেনাদের সম্মান জানেতেই এই মিছিলের আয়োজন।

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও পিংলায় তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল করেছে জওয়ানদের সম্মান জানিয়ে। হাতে জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে অংশ নিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থক থেকে নেতা-কর্মীরা। এদিন বিকেলে ডেবরা ওভার ব্রিজের নিচে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। প্রাক্তন সেনাকর্মীদের সম্মান জানানোর সঙ্গে সঙ্গে শহীদদের সম্মান জানিয়ে নিরাবতাও পালন করা হয়েছে। পিংলাতেও বিশাল পতাকা মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা।

অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর ১ বি ব্লক সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে তুলসীহাটায় মিছিল হয়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটলেন ৮ থেকে ৮০ সকলে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, হরিশ্চন্দ্রপুর ১ বি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি নুরে আজম সহ অন্যান্যরা। চুঁচুড়া খাদিনা মোর থেকে ব্যান্ডেল মোর পর্যন্ত মিছিল করে তৃনমূল। সেখানে দলের কোনো পতাকা ছিল না। মিছিল থেকে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্লোগান ওঠে। মাইকে বলতে শোনা যায় শহীদদের উদ্দেশ্যেই এই মিছিল। কল্যানীর গয়েশপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীর জওয়ানদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে মিছিল সংগঠিত হয়েছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড