রাহুলের অনবদ্য শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্লেঅফে যাওয়ার আশা টিকিয়ে রাখার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন লোকেশ রাহুল। তাঁর অনবদ্য ও বিধ্বংসী শতরানের (অপরাজিত ১১২) দৌলতেই প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের টিকিট পেতে গুজরাত টাইটান্সের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২০০ রান।

রবিবার (১৮ মে) রাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমেই শুরুতে গুজরাত বোলারদের বোলিং সামলাতে হিমশিম খান দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার লোকেশ রাহুল ও ফাপ ডু প্লেসি। খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন দুজনে। চতুর্থ ওভারে আর্শাদ খানের বলে সাজঘরে ফেরেন ডু প্লেসি (৫)। এর পরে দ্বিতীয় উইকেটে অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন রাহুল। রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। ৩৫ বলে চারটি ও দুই ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত করেন অভিষেকও। দুজনের মারমুখী ব্যাটিংয়ে ভর করে ১১.৩ ওভারে  অবলীলায় ১০০ রানের গণ্ডি পার করে দিল্লি। যদিও ১২ তম ওভারেই বড় শট খেলতে গিয়ে সাই কিশোরের বলে জস বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন অভিষেক (১৯ বলে ৩০)।

এর পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন লোকেশ রাহুল। তিনিই কার্যত গুজরাতের বোলারদের যাবতীয় আক্রমণ নির্বিষ করে দেন। চার নম্বরে ব্যাট করতে নামা দিল্লির অধিনায়ক অক্ষর পটেল শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন। যদিও বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। ১৬ বলে ২৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যান। ততক্ষণে অবশ্য দেড়শো রানের গণ্ডি টপকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর ফেরার পরে ত্রিস্তান স্টাবসকে সঙ্গে নিয়ে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান রাহুল। ১২টি চার ও চারটি বিশাল ছক্কার সাহায্যে ৬০ বলেই শতরান পূর্ণ করেন। এ নিয়ে আইপিএলে পঞ্চম শতরান পেলেন তিনি। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে দিল্লি। রাহুল ৬৫ বলে ১১২ এবং ত্রিস্তান স্টাবস ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন। গুজরাতের হয়ে আর্শাদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা ও সাই কিশোর একটি করে উইকেট নিয়েছেন।

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ