সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে  ‘অপারেশন সিঁদুর’ এর জন্য সম্মানিত করা হবে তিন বাহিনীর প্রধানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষের দিকে গড়িয়ে চলছে আইপিএল। আগামী ৩ জুন মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুঠিত হবে শিরোপা লড়াইয়ের চূড়ান্ত ম্যাচ অর্থা‍ৎ ফাইনাল। আর এবারের ফাইনালের আগে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য উদযাপিত হবে। সমাপ্তি অনুষ্ঠান উৎসর্গ করা হবে ভারতীয় সশস্ত্র বাহিনীকে। ‘অপারেশন সিঁদুর’ অভিযান ও তার সাথে জড়িত বীরদেরও সম্মান জানানো হবে।

বিশেষ অতিথি

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকার জন্য তিন বাহিনীর সবাধিনায়ক, সেএনা-নৌ ও বায়ু সেনার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিশিষ্ট অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। অনুষ্ঠানে থাকবে সামরিক ব্যান্ড এর দুর্দান্ত পারফরম্যান্স এবং একটি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এই আয়োজনের মাধ্যমে বিসিসিআই আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, নিষ্ঠা এবং দেশের জন্য তাদের নিঃস্বার্থ সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে।

বিসিসিআইয়ের (BCCI) সচিব দেবজিৎ শইকিয়া বলেছেন, “আমরা আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্ব এবং নিঃস্বার্থ সেবার প্রতি শ্রদ্ধা জানাই। অপারেশন সিঁদুর-এ তাদের বীরত্ব আমাদের সকলকে অনুপ্রাণিত করছে। তাই আমরা আইপিএল ২০২৫ সমাপনী অনুষ্ঠানটি তাদের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “ক্রিকেট আমাদের দেশের একটি জাতীয় আবেগ, কিন্তু দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই।”

চলতি মাসের শুরুতে, ভারতীয় সশস্ত্র বাহিনী সীমান্তের ওপারে সন্ত্রাসী শিবির লক্ষ্য করে অপারেশন সিঁদুর শুরু করে। এই অভিযান ছিল ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া, যেখানে ২৬ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছিলেন। এই হামলার পর উত্তেজনা বাড়লে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বৃদ্ধি পায়। তবে পরে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই উত্তেজনার কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। ফলে BCCI-কে টুর্নামেন্টের সময়সূচী পরিবর্তন করতে হয়। প্রথমে ফাইনাল ম্যাচটি ২৬ মে কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা ৩ জুন আহমেদাবাদে স্থানান্তরিত হয়।

সশস্ত্র বাহিনীর প্রতি বিসিসিআই-এর শ্রদ্ধা

টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার পর থেকে BCCI বিভিন্নভাবে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি সম্মান জানিয়ে আসছে। বিভিন্ন মাঠে খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গেয়েছেন। এছাড়া, খেলার মাঠে বড় স্ক্রীনে “ধন্যবাদ, ভারতীয় সেনা” ফুটে উঠেছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এই সমাপনী অনুষ্ঠানটি হবে BCCI-এর এই প্রচেষ্টার একটি বড় পদক্ষেপ।

অপারেশন সিঁদুর আমাদের সশস্ত্র বাহিনীর অদম্য সাহস ও ত্যাগের প্রতীক হয়ে উঠেছে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বিসিসিআই সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে চায়। ক্রিকেটের মাধ্যমে দেশের সঙ্গে এই আবেগের সংযোগ তৈরি করা একটি প্রশংসনীয় পদক্ষেপ।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা