কমিশনকে বুড়ো আঙুল! মিটিং-মিছিল চলবেই হুঁশিয়ারি দিলীপের

করোনা আবহেই রাজ্যে চার পুরনিগমে নির্বাচন। সবঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ও বিধাননগরে পুরভোট

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহেই রাজ্যে চার পুরনিগমে নির্বাচন। সবঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ও বিধাননগরে পুরভোট। কিন্তু করোনার কথা মাথাতে রেখেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল অক্ষরে অক্ষরে তা পালন করলেও উল্টো পথে হাঁটছে বিজেপি। আসানসোল, চন্দননগর কিংবা বিধাননগর সর্বত্রই বিধি ভেঙেই বেপরোয়া ভাবে প্রচার চালাচ্ছে রাজ্য বিজেপি নেতারা। রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারিই রয়েছে যে কোনও প্রার্থী পাঁচজনের বেশি কর্মী বা সমর্থক নিয়ে প্রচার করতে পারবে না। কিন্তু বিজেপির প্রচার কার্যত মিছিলে পরিণত হচ্ছে। খোদ বিজেপি সাংসদ দিলীপ ঘোষও একাধিক লোক নিয়ে প্রচার করছে। যদিও এটা তিনিই করবেন, বৃহস্পতিবার তেমনই হুঁশিয়ারি দিলেন মেদিনীপুরের সাংসদ।

দিলীপ ঘোষ বলেছেন, ‘আমরা এখন নির্বাচন করতে বলিনি। বলেছিলাম, দু-মাস পিছিয়ে দেওয়া হোক। দু-বছর যদি ভোট না করে থাকতে পারে, তাহলে দু-মাস পিছোলে কী অসুবিধা? মানুষ বাঁচলে তো গণতন্ত্র সফল হবে। এখন ভোট হলে হয় ৫০ শতাংশ লোক অসুস্থ হবে, অথবা, ভয়ে বেরোবে না। তাহলে ভোটের কী মানে! পুলিশ, সুরক্ষাকর্মী অসুস্থ হয়ে যাবে। ভোটকর্মীরা বেরোচ্ছে না, ব্যাপকহারে সংক্রমণ হচ্ছে। কারা সফল করবে ভোট? যদি তৃণমূল মনে করে করোনা পরিস্থিতে ভোট করে ফাঁকা মাঠে জিতে যাবে, সেটা বিজেপি হতে দেবে না। নির্ধারিত সময় ভোট হলে বিজেপিও রাস্তায় নেমে মিটিং-মিছিল করবে।’

যদিও করোনা কালে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে আজব যুক্তি দিয়েছেন বিজেপি নেতা। তিনি জানিয়েছেন, ‘বাকি পাঁচ রাজ্যে সরকার আগে থেকে কড়াকড়ি করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে। তাই ভোট হবে।’

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক