হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ জিপ উল্টে নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলু: বড়সড় সড়ক দুর্ঘটনা হিমাচলে। হিমাচল প্রদেশের মান্ডিতে রবিবার সকালে একটি দুর্ঘটনা ঘটে। আইআইটি কমান্ডের কাছে তৈরি একটি নতুন সেতুতে এক মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মান্ডির জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রিপোর্টে প্রকাশ, রবিবার সকাল ৯টার দিকে একটি পিক আপ জিপ আইআইটি কমান্ডের জন্য তাঁবুর জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। পিক আপ জিপে সামনের দিকে চালকের পাশে একজন বসেছিলেন। আর জিপের কন্টেনারে থাকা লাগেজের উপর  চারজন বসেছিলেন। পিক আপ চালক কমান্ড সেতুতে পৌঁছানোর সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং জিপটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার গতি এতটাই জোরালো ছিল যে পিক আপ জিপে বসে থাকা যাত্রীরা সেতুর নীচে খাদে পড়ে যান। দুর্ঘটনায় পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়। জিপচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহত চালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রত্যক্ষ্যদর্শীদের কথায়, দুর্ঘটনাটি এতটাই তীব্র ছিল যে সেতুতে ধাক্কা দেওয়ার পর গাড়িটি দুই তিন বার পাক খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে যান। ঘটনাস্থলে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স। চালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ডিএসপি দেব রাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। তিনটি মৃতদেহের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন লুধিয়ানার বাসিন্দা সুখবিন্দর সিং, অমৃতসরের জিটি রোড প্রতাপনগরের বাসিন্দা উমেশ কুমার, অমৃতসরের ফিরোজপুর জেলার সুরেন্দ্র কুমারের ছেলে সাগর। বাকি দুটি দেহ শনাক্তকরণের কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের কাছে হস্তান্তরিত করা হবে।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ