ঘর থেকে উদ্ধার মহিলার পচাগলা ঝুলন্ত দেহ, হাড়হিম দৃশ্য নিউটাউনে

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউটাউনে ঘর থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিউটাউনের নিউ আদর্শপল্লীর জ্যোতিনগরে ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম পম্পা দাস। ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অমুমান।

জানা গিয়েছে, ওই এলাকায় বাড়িতে একাই থাকতেন পম্পা দাস। বিগত কয়েকদিন ধরে তাঁকে প্রতিবেশীরা দেখতে পাচ্ছিলেন না। নিউটাউনের ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন পম্পা দাস। তিনি উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা। কয়েকদিন ধরে ওই মহিলাকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা তাঁর খোঁজ করতে থাকেন। এরপরেই বাড়ির সামনে গিয়ে ডাকলে সাড়া মেলেনি। বাড়ি থেকে পচাগন্ধ পেয়ে সন্দেহ শুরু হয় প্রতিবেশীদের। নিউটাউন থানায় খবর দেন তাঁরাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নিউ টাউন থানার পুলিশ।

পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মহিলাকে দেখতে পায়। পুলিশই দেহটি নামায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলা আত্মহত্যা করতে পারেন। কিন্তু কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, মৃত্যুর কারণ কী খোঁজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ওই মহিলার বাড়িতে খবর পাঠানো হয়েছে। প্রতিবেশীদেরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ কবে ওই মহিলাকে দেখা গিয়েছে, তের সঙ্গে কেউ ছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ। মহিলার বাড়িতে কেউ আসত কিনা তাও জানার চেষ্টা চলছে। পুলিশ জানতে চাইছে, তিনি নিজেই আত্মহত্যা করেছেন, নাকি আত্মহত্যা করতে বাধ্য কার হয়েছে। আবার কেউ খুন করেছে কিনা তাও জানতে চাইছে পুলিশ।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে