টুলু পাম্পে বিপত্তি, নন্দীগ্রামে মৃত সিভিক ভলেন্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম :  নন্দীগ্রামে (Nandigram) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের (Civic)। টুলু পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় উমাশঙ্কর (Uma Shankar) নামে ওই সিভিকের। তাঁর মৃত্যুর পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবাড়ি গ্রামের বাসিন্দা উমাশঙ্কর। পেশায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে বর্তমানে পূর্ব মেদিনীপুরের আইবি-র অধীনে কাজ করতেন।

স্থানীয় সূত্রে খবর, নিজের বাড়ির সবজি বাগানে কাজ করছিলেন তিনি। টুলু পাম্প (Tulu pump) চালিয়ে জল দিচ্ছিলেন গাছে। পাম্প বন্ধ করে ইলেক্ট্রিক লাইনের তার গোছাতে গিয়েই বাঁধে বিপত্তি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরা ছুটে এসে অজ্ঞান অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁরাই প্রথমে তাঁকে উদ্ধার করে। প্রথমে তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram hospital) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উমাশঙ্কর মানুষের সঙ্গে খুব ভাল মিশতে পারতেন। সিভিক ভলেন্টিয়ারের কাজ সেরে নিজের গ্রামের বাড়িতে চাষের কাজ করতেন তিনি।বাড়িতে রোজগেরে বলতে উমাশঙ্কর ছিলেন একমাত্র ভরসা। তাঁর মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখেছে কী ঘটেছে আসল ঘটনা। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে পুলিশ কথা বলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (police)।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের