লক্ষ্মীর ভান্ডারের টাকায় বসল CCTV, পথ দেখাল সোনারপুরের প্রমীলা বাহিনী

তবে মেয়েদের সুরক্ষা দিতে কখনও কখনও প্রশাসনও ব্যর্থ। কিন্তু নিরাপত্তা শুধুই প্রশাসনের দায়িত্ব নয়, সচেতন নাগরিকেরা চাইলে নিজেরাই গড়ে তুলতে পারেন নিরাপত্তার প্রাচীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইংরেজ শাসন শেষ হলেও নারীরা এখনও পরাধীন। পুরুষতান্ত্রিক সমাজের দাস। কেউ স্বামীর দ্বারা অত্যাচারিত, আবার কেউ পাড়ার দাদা-কাকাদের যৌন লালসার শিকার। এমনকী বাড়িতেও মেয়েরা সুরক্ষিত নয়। কাছের মানুষের কাছেও যৌন নির্যাতনের শিকার হচ্ছে মেয়ারা। যে তালিকায় রয়েছেন বাবা, দাদা, মেসোমশাই, পিসামশাই, দাদুও। বাচ্চা থেকে বুড়ো কেউই এখন সুরক্ষিত নয়। পাশাপাশি কর্মস্থলেও সুরক্ষিত নয় মেয়েরা। পুরুষদের চোখে মেয়েরা সর্বদা ভোগ্যবস্তু। যদিও মেয়েরা এখন অনেক্তা এগিয়ে। পুরুষদের কাঁধে কাঁধ রেখে আকাশ থেকে পাতাল, সর্বত্র বিচরণ করছেন মেয়েরা। তবুও পুরুষদের যৌন চোখ রাঙানিতে কাবু হয়ে যাচ্ছেন নারীরা।  সেই কারণেই এখন চারিদিকে শুধুই ধর্ষণ, গণধর্ষণের মতো একাধিক ঘটনা ঘটছে। যতই সাহসী হোক না কেন, ,মেয়েরা সর্বত্র অত্যাচারিত। পাশাপাশি রাস্তার বখাটে ছেলেদের শ্লীলতাহানি তো আছেই! তবে মেয়েদের সুরক্ষা দিতে কখনও কখনও প্রশাসনও ব্যর্থ। কিন্তু নিরাপত্তা শুধুই প্রশাসনের দায়িত্ব নয়, সচেতন নাগরিকেরা চাইলে নিজেরাই গড়ে তুলতে পারেন নিরাপত্তার প্রাচীর।

তাই এবার নিজেদের সুরক্ষার জন্যে রাজপুর-সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর মহিলারা অসাধ্য সাধন করলেন। বিভিন্ন অলিগলিতে দুষ্কৃতী তাণ্ডব, টোন-টিটকারি আর মদ্যপদের উৎপাত থেকে বাঁচতে মহিলারা নিজেরাই চাঁদা তুলে বসালেন ১২টি সিসিটিভি ক্যামেরা। এই উদ্যোগে কার্যকর করতে কেউ চাকরির বেতনের অংশ, কেউ লক্ষ্মী ভাণ্ডার, আবার কেউ টিউশনের টাকা দিয়ে  সাহায্য করেছেন। শুধু তাই নয়, প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে তাঁরা গড়েছেন একটি নিজস্ব কন্ট্রোল রুম, যেখানে পালা করে নজর রাখবেন এলাকার প্রমীলা বাহিনী। যাতে পাড়ার মহিলারা বা বাচ্চারা বা ভিন জায়গা থেকে আগত মহিলারা সুরক্ষিত থাকতে পারেন। যাতে তাঁদের কোন পাড়ার পুরুষদের দ্বারা যৌন লালসার শিকার না হতে হয়। এ বিষয়ে ওই এলাকার একজন বৃদ্ধা, ঝর্ণা চক্রবর্তী বলেছেন, “এই উদ্যোগে আমি বার্ধক্যভাতার টাকা দিয়েছি, এখন মনে হচ্ছে আমিও সমাজের জন্যে কিছু করতে পারছি। এই টাকাটা সবচেয়ে সঠিকভাবে ব্যবহার করছি। আগে ভয় করত, এখন বুকটা শক্ত করে বেরোতে পারি।”

এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন কাউন্সিলর সন্দীপ নস্করও। তিনি জানান, “মেন রোডে সিসিটিভি বসানো গেলেও অলিগলিতে নজর দেওয়া কঠিন ছিল। এই মহিলাদের উদ্যোগ নিঃসন্দেহে অনন্য উদাহরণ। সচেতন নাগরিকদের এই প্রয়াস বুঝিয়ে দিল, সুরক্ষার চাবিকাঠি কখনও কখনও সাধারণ মানুষের হাতেই থাকে।” ক্ষমতায় আসার পরেই মেয়েদের সুরক্ষার জন্যে একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকার। তার মধ্যে একটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। যেটিতে নাম নথিভুক্ত করলে মাসে মাসেই মহিলারা ১০০০ টাকা করে সাহায্য পাচ্ছেন। যাতে স্বামীর উপর নির্ভরশীল থাকা মহিলারাও নিজের উদ্যোগে কিছু করার কথা ভাবতে পারছেন।  এবার সেই টাকার কিছু অংশ কাজে লাগিয়ও রাস্তায় রাস্তায় সিসিটিভি লাগিয়ে দারুণ উদ্যোগ নিলেন সোনারপুরের মহিলা বাহিনী। এতে করে মুখ্যমন্ত্রীর মেয়েদের জন্যে একাধিক উদ্যোগও কোথাও না কোথাও সফল হয়েছে।

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩