নাঈমের বলে ফিরলেন চান্দিমাল, রক্ষা নিশাঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে দীনেশ চান্দিমালকে (Dinesh Chandimal) ফিরিয়ে সাফল্যের মুখ দেখল বাংলাদেশ (Bangladesh)। নাঈমের বলে সাদমানের হেত নিজের উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন শ্রীলঙ্কান ব্যাটার (Sri Lanka) চান্দিমাল। ১১৯ বল খেলে ৫৪ রান করেছেন তিনি। তারমধ্যে ৪টি বাউন্ডারি করেছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন নিশাঙ্কা (Pathum Nissanka)। চান্দিমালকে ((Dinesh Chandimal) ফিরিয়ে ২৩৮ বলে ১৫৭ রানের জুটিকে ভেঙেছেন নাঈম।

চান্দিমালকে ফিরিয়ে দেওয়ার পর আরো একটি সুযোগ এসেছিল নাঈমের কাছে। পরের ওভারেই ফেরাতে পারতেন নিশাঙ্কাকে (Pathum Nissanka)। কিন্তু তাঁর ক্যাচ ধরতে পারেননি লিটন (liton)। সেই সময় ১১৯ রানে ছিলেন নিশাঙ্কা। ৫৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৩ রানে যখন ব্যাট করছে শ্রীলঙ্কা (Sri Lanka)। তখন ১২৩ রানে নিশাঙ্কা ও ৪ রানে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

শ্রীলঙ্কাকে আটকাতে বার বার বোলার বদল করেছে বাংলাদেশ। কিন্তু কোনওভাবেই সফল হচ্ছিল না তাঁরা। নিশাঙ্কা ও চান্দিমাল শতরানের জুটি করে আরো চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশকে (Bangladesh) । নিশাঙ্কের (Pathum Nissanka) ঝুলিতেও এসেছে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি।

বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ (Bangladesh) । মাত্র ৩.৪ ওভার খেলে  ৬ রান যোগ করতে পেরেছে তাঁরা। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৯৫ রানে। এবার খেলতে নেমেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। খেলতে নেমেই বিধ্বংসী মেজাজে খেলেছেন লঙ্কান ব্যাটাররা। মধ্যাহ্নভোজের আগে শ্রীলঙ্কার ঝুলিতে রয়েছে ৩৩ ওভারে ১৩৩ রান।

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ