ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করল তুরস্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইজরায়েল সঙ্ঘাত যত চড়ছে, ততই বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ইজরায়েলের হয়ে যুদ্ধ করার জন্য যখন পাঁয়তারা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন হাত গুটিয়ে বসে নেই মুসলিম বিশ্বের মসিহা তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ানও। ইতিমধ্যেই তিনি তুরস্কের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন সীমান্তে বাড়তি সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজসঙ্কেত পেয়ে গত শুক্রবার থেকে ইরানে হামলা শুরু করেছে ইজরায়েল। গত সাত দিন ধরে চলছে দু’দেশের পাল্টাপাল্টি হামলা। চিন-রাশিয়া সহ বিশ্বের একাধিক দেশ অবিলম্বে যুদ্ধ থামানোর কথা বললেও তাতে কর্ণপাত করছেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁকে উস্কে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান-তেল আভিভ সঙ্ঘাতে ইজরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান। গতকাল বুধবার (১৮ জুন) ইজরায়েলের গুন্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এমনকি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে নব্য হিটলার বলেও আক্রমণ করেছিলেন।

শুধু ইজরায়েলের বিরুদ্ধে সুর-ই চড়াননি, ম্ভাব্য যুদ্ধেরও প্রস্তুতি নিতে শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (১৯ জুন) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ইরানে ইজরায়েল হামলা চালানোর পরেই সেনাবাহিনীকে ম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এমনকি ইজরায়েলি কোনও যুদ্ধবিমান যাতে তুরস্কের আকাশে প্রবেশ করতে না পারে তার জন্য কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধবিমানকে আকাশ পাহারায় নামানো হয়েছে। এসব বিমান এখনও সীমান্তে টহল দিচ্ছে। বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র ফের তৈরি রাখা হয়েছে।

তারাতলার গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট