ভয়ঙ্কর দুর্ঘটনা, কান্দিতে ডাম্পার ট্রেকারের সংঘর্ষে মৃত্যু ৫ পুণ্যার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কান্দি : বীরভূম থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ পুণ্যার্থীর। রবিবার সকালে মুর্শিদাবাদের কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপরে ঘটে দুর্ঘটনা। কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের।

জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ বীরভূম থেকে পুণ্যস্নান করে ফিরছিলেন এই ২০ জনের একটি দল। ট্রেকারে করে স্নান করে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে এই যাত্রীবাহী ট্রেকারটিকে। সঙ্গে সঙ্গে ট্রেকারটি উল্টে যায়। দুমড়ে মুচড়ে গিয়েছে সেটি। স্থানীয়রাই দেখতে পেয়ে থানায় খবর দেয়। উদ্ধারকাজেও হাত লাগায় তাঁরা। বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় মকর সংক্রান্তির দিন অজয় নদে ‘বেলে স্নান’ একটি ঐতিহ্যবাহী প্রথা। সেই স্নান সেরেই বাড়ি ফিরছিলেন ২০ জনের ওই দলটি। কিন্তু পথেই ওৎ পেতে রয়েছে বিপদ। ভাবতেও পারেননি কেউ।

দুর্ঘটনার জেরে ট্রেকারের চালকসহ মৃত্যু হয় মোট পাঁচজনের। মৃতদের মধ্যে একজন পুরুষ ও চারজন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পুণ্যার্থীদের সকলের বাড়ি হরিহরপাড়া রুকুনপুর বলে জানা গিয়েছে। পুণ্যস্নান করে ফেরার পথে এতবড় দুর্ঘটনা ঘটবে তা বুঝতেও পারেননি কেউ। তার আগেই চলে গেল ৫টি প্রাণ। আহতদের চিকিৎসা চলছে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?