বর্ষায় পায়ের বিশেষ যত্ন, সংক্রমণ থেকে দূরে থাকতে কী করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে সব থেকে বড় সমস্যা জমা জল। বাড়ির সামনে হোক বা কাজ থেকে বাড়ি ফিরতে একই সমস্যা দেখতে হয় সকলেই। তবে বর্ষায় চুলের যত্ন, ত্বকের যত্ন নেওয়া হলেও সব থেকে বেশি যত্ন নিতে হয় পায়ের। বাড়ি থেকে বের হলে বা বাড়ি ফেরার পথে জমা জলে পা দিতে হয়। পায়ে লাগে নোংরা জল। ফলে পায়ে সমস্যা হতে পারে। তাই জলকাদাময় রাস্তায় হাঁটাচলার পর আলাদা করে পায়ের যত্ন নিতেই হবে। কীভাবে সেই যত্ন নেবেন?

প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে ভালো করে পা পরিষ্কার করে নিতে হবে। তারপর গামছা বা নরম কাপড় দিয়ে শুকনো করে পা মুছে নিতে। এরপর বিছানায় উঠে ভাল করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। পা সব সময়ের জন্য পরিষ্কার রাখতে হবে।

প্রতিদিন পা পরিষ্কার করলেও, সপ্তাহে দুই দিন পিউমিক স্টোন দিয়ে পা ঘষতে হবে। এর ফলে পায়ে জমে থাকা ডেডসেল উঠে যাবে। পায়ে জমে থআকা ময়লা বসতে পারবে না।

সারাবছর সকলে ফ্যাশনেবল জুতো পরলেও, এই সময় বিশেষ ধরনের জুতো পরতে হয়। ওয়াটার প্রুফ জতো হলে ভাল। বর্ষার গামবুট বা পা ঢাকা জুতো পরা সবথেকে ভাল। এরফলে পায়ের মধ্যে জল ঢুকতে পারবে না। চামড়ার জুতোর পরিবর্তে রবারের জুতো ব্যবহার করতে পারেন। রাস্তার জমা জল পেরোতে হলে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে জুতো খুলে পা সাবান দিয়ে ধুয়ে নিন। পায়ে যাতে কোনওরকম সংক্রমণ না হয় সেদিকে নজর দিতে হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের