ঘরে স্ত্রী-সন্তান রেখে পরকীয়া, দ্বিতীয় স্ত্রীকেও শারীরিক নিগ্রহের অভিযোগ  

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্বেও লুকিয়ে দ্বিতীয় বিয়ে করা অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। দ্বিতীয় স্ত্রীয়ের ওপরেও ক্রমাগত অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্ত সুব্রত সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। জানা গিয়েছে, শান্তিপুর ব্লক এ তৃণমূলের সভাপতি সুব্রত সরকার।

অভিযোগ, বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ, মুখে অ্যাসিড ছোড়ার হুমকি,  পরিকল্পিতভাবে ট্রাকের নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক অভিযোগে কাঠগড়ায় শান্তিপুর ব্লক এ তৃণমূলের সভাপতি সুব্রত সরকার। নিগৃহীতার দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা কুন্ডুর অভিযোগ, ২০২৩ সালের ২৩ মে নিজের বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাঁকে বিয়ে করেন সুব্রত। পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানাজানি হওয়ার ফলে দূরত্ব বাড়ে দুজনে দূরত্ব বাড়ে। এরপর থেকেই বিভিন্নভাবে ওই তৃণমূলের নেতা এবং তার পরিবার তাকে হুমকি দিতে থাকে। কখনও অ্যাসিড হামলার হুমকি, কখনও সরাসরি খুনের হুমকি দেওয়া শুরু হয়। তৃতীয় আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করেছিল সুব্রত। তার প্রতিবাদ করলে অত্যাচার এবং হুমকির পরিমাণ দ্বিগুণ হয়।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সুব্রত সরকার। তিনি বলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। অঙ্কিতা কুন্ডু তাঁর স্ত্রী নয়, পুরোপুরি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এটা করা হয়েছে। তিনি রাজনৈতিক ভাবে ষড়যন্ত্রের শিকার। যদিও তৃণমূলের ওই নেতাকে তীব্র আক্রমণ করে শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। কসবায় তৃণমূলের নেতাই ধর্ষণে যুক্ত। আর এখানে তাদের নেতাই নারী নির্যাতনের কান্ডারী।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি