‘কেন করছিস এমন…’! জমি লিখিয়ে নেওয়ার চাপ দিয়ে মাকে ইঁট দিয়ে থেতলে খুন ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি: রাতের অন্ধকারে ছেলের হাতে খুন মা। সত্তরোর্দ্ধ মাকে ইঁট দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মৃতার নাম আরমানি বিবি (৭০)। মাকে খুনের পর পলাতক ছেলে। অভিযুক্ত মংলু শেখের তল্লাশিতে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার রাতে আচমকাই বৃদ্ধা আরমানির চিৎকার শুনতে পান পড়শিরা। ছেলেকে তিনি বলছিলেন, কেন এমন করছিস সেই চিৎকার শুনেই পড়শিরা যান সেই বাড়িতে। বাড়িতে ঢোকার আগেই গোঙানি শুনতে পান। ঘরে ঢুকেই দেখতে পান মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। মাথার গভীর আঘাত। বিষয়টি দেখেই তাড়াতাড়ি পরিবারের লোকজন ও স্থানীয়রা মহেশাইল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বৃদ্ধাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার সুতির কাসিমনগর গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর,  আরমানি বিবির একটি জমি রয়েছে। সেই জমিটি লিখে দেওয়ার জন্য মায়ের ওপর চাপ দিচ্ছিল মংলু শেখ। বৃদ্ধা আবাস যোজনার টাকা পানম, সেই টাকাও নিজের দখলে রেখেছে অভিযুক্ত। জমিটিও নিজের নামে করে নিতে চাইছিল মংলু। কিন্তু মা শুধু ছেলে নয়, মেয়ের নামেও কিছু জমি লিখে দেন। এতে রাগ চরমে ওঠে অভিযুক্তের। রাতে ইঁট নিয়ে মায়ার ওপরে চড়াও হয় সে। ইতিমধ্যে পলাতক অভিযুক্ত। সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্ত  মংলুর খোঁজে তল্লাশি চালাচ্ছে সুতি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ঘুমন্ত মাকে এই ভাবে খুন করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তের।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা