ইচ্ছার বিরুদ্ধে জোর করে টিকা নয়, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে টিকাকরণ নয়, দেশের সর্বোচ্চ আদালতকে হলফনামায় জানাল কেন্দ্র। গত রবিবারই দেশ টিকাকরণের একবছর পূর্ণ করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে টিকাকরণ নয়, দেশের সর্বোচ্চ আদালতকে হলফনামায় জানাল কেন্দ্র। গত রবিবারই দেশ টিকাকরণের একবছর পূর্ণ করেছে। আর সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পর সুপ্রিম কোর্ট ও দেশবাসীকে আস্বস্ত করে এই বার্তা দিয়েছে কেন্দ্র। বিশেষ ভাবে চলতে অক্ষম ব্যক্তিদের টিকাকরণের বিষয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়। তারা বাড়িতেই রয়েছেন কিন্তু করোনার ভয় রয়েছে, এদের টিকাকরণ করা হবে কীভাবে? এই মর্মেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। যার উত্তরে কেন্দ্র স্পষ্টভাবে জানিয়েছে, ‘বৃহত্তর ব্যক্তিস্বার্থে করোনা অতিমারীর সময় টিকাকরণ জরুরি। সংবাদমাধ্যম কিংবা বিজ্ঞাপনের মাধ্যমে আমজনতাকে বার্তা দেওয়া হয়েছে যাতে তারা টিকা নেন। কিন্তু এর মানে এই নয়, যে কাউকে টিকা নিতে জোর করা হচ্ছে। ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে জোর করে টিকা দেওয়া হচ্ছে না।’

কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, ‘বিশেষ ভাবে অক্ষম ব্যক্তিদের টিকাকরণ করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সেই কাজ চলছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে, হর ঘর দস্তক অভিযান পলিসি। যারা বিশেষ ভাবে অক্ষম তাদের কোনও প্রমাণ পত্রও চাওয়া হচ্ছে না। টিকাকরণ গোটা দেশেই চলছে।’ একাধিক দেশ করোনা রুখতে টিকাকরণ বাধ্যতামূলক করেছে। কিন্তু তার বিরুদ্ধে আন্দোলনও হয়েছে ‘নো মাস্ক নো ভ্যাকসিন’ নামে। ভারতেও কিছু কিছু জায়গায় করোনার টিকাকরণের বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে কেন্দ্রের এই স্পষ্ট জবাবের ভিত্তিতে অনেকটাই আস্বস্ত হয়েছেন দেশবাসী।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের