হিন্দমোটর স্টেশনে তরুণীর শ্লীলতাহানি, অভিযুক্তকে জুতোর মালা পরিয়ে গণধোলাই স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি, হিন্দমোটর : হিন্দমোটর স্টেশনের কাছে রেলের টিকিট কাউন্টারের সামনে তরুণীর শ্লীলতাহাণীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে এই ঘটনাটি ঘটার পরে অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পাশাপাশি অভিযুক্তের গলায় জুতোর মালা পরিয়ে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ট্রেনের টিকিট কাটতে হিন্দমোটর স্টেশনে গিয়েছিলেন তরুণী। সেই সময় কাউন্টারের সামনে সাইকেল নিয়ে এসে দাঁড়ায় অভিযুক্ত ওই যুবক। আচমকাই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। ঘটনার পরে চিৎকার করে ওঠেনি তরুণী। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। এরপরে তরুণীর কাছ থেকে সমস্ত অভিযোগ শুনে অভিযুক্তকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন তাঁরা। এখানেই শেষ নয় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়।

এরপরেই স্থানীয়রা উত্তরপাড়া পুলিশকে খবর দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপাড়া থানার পুলিশ। তাঁরা আসতেই অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, জুতো যুবকের বাড়ি বিহারে। সেখান থেকে হিন্দমোটরের কাকার বাড়িতে ছিল অভিযুক্ত। হিন্দমোটরে তার কাকার ফুচকার দোকান রয়েছে। সেখানেই থাকে অভিযুক্ত। আচমকা কেন সে ওই তরুণীর ওপরে ঝাঁপিয়ে পড়েছে জানার চেষ্টা করছে পুলিশ। চন্দননগরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন, ঘটনার পর তরুণী স্টেশন থেকে চলে গিয়েছেন। স্থানীয়রাই অভিযুক্তকে মারধর করেছে। ঘটনাটি কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’