পাকিস্তানের বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১৩ জঙ্গি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আলাদা আলাদা অভিযান চালিয়ে ১৩ জন জঙ্গিকে নিকেশ করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, বালুচিস্তানের মালাকান্দ ও কালাত জেলায় অভিযান চালিয়েছিল পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। পাশাপাশি এই ঘটনায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলিবর্ষণের কারণে জঙ্গিদের একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে।

জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার মালাকান জেলায় চার দিন ধরে চলছে নিরাপত্তা বাহিনীর টহল। এই চার দিনে ওই এলাকার নয় জঙ্গিকে জিজ্ঞেস করেছেন নিরাপত্তা বাহিনী। পাশাপাশি আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের  কাউন্টার টেররিজম দফতর সূত্রে খবর, লেভিস ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালিয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান করা হয়েছে। আগে থেকে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পৌঁছয় নিরাপত্তা বাহিনীর কাছে। সময় সুযোগ বুঝে জঙ্গিদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা করে তবেই অভিযান চালিয়েছেন নিরাপত্তা বাহিনী। মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা এই অভিযানের প্রশংসা করেছেন। জানা গিয়েছে মালাকান্দ এলাকায় আরো কোন সন্ত্রাস ঘাঁটি আছে কিনা তা জানতে চলছে তল্লাশি। অন্যদিকে বালুচিস্তানের কালাত এলাকাতেও অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখানেও চার জঙ্গিকে নিকেশ করেছে তাঁরা। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে এই সন্ত্রাসীরা, স্থানীয় এলাকায় বেশ কিছু কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এই অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূলের জন্য ঐক্যবদ্ধ সকলেই। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সেনাবাহিনী, পুলিশ, লেভিস, সিটিডি এবং জেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার জন্য প্রশংসা করেছেন। তাঁর কথায়, এইধরনের সন্ত্রাস দমন বড় ভূমিকা নিয়েছেন।

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার