ট্রাম্পের বিয়েতে হাজির ছিলেন যৌন অপরাধী এপেস্টাইন, প্রকাশ্যে নয়া ছবি

দিন কয়েক ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত ভিডিও ভাইরাল হচ্ছে। এবার আরও একটি ভিডিও সামনে এল। যেখানে স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত ভিডিও ভাইরাল হচ্ছে। এবার আরও একটি ভিডিও সামনে এল। যেখানে স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। এই বিতর্কতি ভিডিও আর ছবির মাধ্যমে আবারও ট্রাম্প ও এপস্টেইনের পুরোনো সম্পর্ক জেগে উঠল। জানা যাচ্ছে, ছবিটি ১৯৯৩ সালে তোলা। ছবিটিতে দেখা যাচ্ছে ট্রাম্প এবং মারলা ম্যাপলসের বিয়েতে গিয়েছিলেন এপস্টেইন। সেই সময়ে তাঁদের বিয়ে আয়োজিত হয়েছিল প্লাজা হোটেলে। সেখানেই এপস্টেইন উপস্থিত হয়েছিলেন। কিন্তু এর আগে এ বিষয়ে কারও কোনও ধারণা ছিল না। এছাড়া ১৯৯৯ সালের একটি পুরোনো ভিড়িয়োও ভাইরাল হয়েছে। সেটি ছিল একটি ফ্যাশন শোর ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ট্রাম্প ও এপস্টেইন একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন, হাসাহাসি করছেন।

মুলত এই বিতর্কিত ছবি-ভিডিওগুলি খুঁজে পেয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের একটি অনুসন্ধানী দল। আসলে এতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, ১৯৯০ ও ২০০০-এর দশকে কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্প অংশ নিয়েছিলেন। ভিডিওগুলিতে ট্রাম্প ও এপস্টেইনকে একসঙ্গে দেখা গিয়েছে। তবে এই ভিডিও-ছবিগুলি এখনও অনেক জায়গায় প্রকাশিত হয়নি। তবে এ কথা সত্য যে, যে সময়ে এই ভিডিওগুলি রেকর্ড করা হয়েছিল সে সময়ে জেফরি এপস্টেইনের বিরুদ্ধে কোনও আইনি অভিযোগ ছিল না। কিন্তু সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রয়াত যৌন নীপিড়ক এপস্টেইন সম্পর্কিত কিছু গোপন নথি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে। যাতে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (এমএজিএ) প্রচার দলের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। আসলে তাঁদের ভয় ছিল, এই নথিতে ট্রাম্পের কোনও গোপন তথ্য না বেরিয়ে আসে। কিন্ত এই সমস্ত গোপন ছবি-ভিডিওকে ট্রাম্প ভুয়ো হিসেবে উড়িয়ে দিয়েছেন। আসলে প্রয়াত জেফরি এপস্টেইনের বিরুদ্ধে কমবয়সী মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগ ছিল। তাঁকে ২০০৬ সালে গ্রেফতার হয়েছিল। ২০১৯ সালে তাঁকে আবারও নারী পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি কারাগারেই মারা যান।

জানা যায়, তিনি আত্মহত্যা করেছেন। আর ট্রাম্প ও এপস্টেইনের সম্পর্ক শুরু হয়েছিল ১৯৮০-এর দশকে। তাঁদের নিউইয়র্ক ও পাম বিচের নানা সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত। তবে ২০০০ সালের মাঝামাঝি সময়ে পাম বিচের একটি দামি জমি নিয়ে বিবাদের কারণে ট্রাম্প ও এপস্টেইনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। কিন্তু এই ভাইরাল ছবি ও ভিডিওগুলি অনুযায়ী, এখানেই স্পষ্ট যে, ট্রাম্প ও এপস্টেইনের সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ ছিল। এর আগে ১৯৯২ সালের এক পার্টিতে ট্রাম্প ও এপস্টেইন একসঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। এছাড়াও ১৯৯৩ সালের অক্টোবরে বিখ্যাত ফটোগ্রাফার ড্যাফিড জোনস নিউইয়র্কের হার্লে ডেভিডসন ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প ও এপস্টেইনের একসঙ্গে দেখা গিয়েছিল। এর দুই মাস পর ১৯৯৩ সালের ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিয়ের ছবি তোলার দায়িত্ব পড়েছিল ড্যাফিড জোনসের। সেই অনুষ্ঠানেই জেফরি এপস্টেইনের ছবিটি তুলেছিলেন ড্যাফিড জোনস। যেখানে এপস্টেইনকে পেছনের দিকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ছবিগুলি ভাইরাল হওয়ার কারণে এখন নতুন করে ট্রাম্প ও এপস্টেইনের পুরোনো সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে।

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, অসুস্থতা নিয়েই পদ্ম পুরস্কার গ্রহণ, এখন কেমন আছেন অলকা?

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন