OMR শিট প্রকাশ চেয়ে মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : এসএসসি (SSC) পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের।  নতুন করে পরীক্ষা দিতেই হবে। এসএসসির নতুন পরীক্ষা সিদ্ধান্তে অনড় দেশের শীর্ষ আদালত। ওএমআর শিট প্রকাশ করা নিয়ে যে মামলা দায়ের হয়েছিল শুক্রবার সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতির সঞ্জয় কুমারের যৌথ বেঞ্চ।

যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ প্রকাশের জন্য মামলা দায়ের করেছিল আদালতে। তাদের দাবি ছিল ওএমআর প্রকাশের বিষয়টি হাইকোর্টের বিবেচনার ভার দিক শীর্ষ আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, নতুন করে দরজা খোলার কোন প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই সময় এসএসসিকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কথাও জানানো হয়েছিল। সেইমতো নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। কিন্তু কোনোভাবেই চাকরি পরীক্ষায় নতুন করে বসতে রাজি নন যোগ্য চাকরিপ্রার্থীরা। তারা ওএমআর প্রকাশের দাবি জানাচ্ছেন। ইতিমধ্যেই বুধবার পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে নবম ও দশম শ্রেণীর নিয়োগে। ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে একাদশ ও দ্বাদশের নিয়োগের।

পরীক্ষার সময়সীমা জানানো হয়েছে। বাকি নিয়োগ পরে জানানো হবে বলেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু চোখকে চাকরি প্রার্থীরা কোনভাবেই এই নিয়োগ পরীক্ষায় বসতে চাইছেন না। যদিও জানা গিয়েছে এসএসসির পোর্টালে বহু যোগ্য প্রার্থীরা আবেদন করেছেন। এবার ওএমআর শিট প্রকাশের মামলা খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এককথায় জয় হয়েছে এসএসসি-র।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর